উদ্দীপকের গানের অংশটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গানের অংশটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধের পল্লিগানের দিককে নির্দেশ করে। আমাদের সাহিত্যের এক অফুরন্ত উৎস হলো পল্লিসাহিত্য। পল্লির মাঠে-ঘাটে, পল্লির আলো-বাতাসে, পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। পল্লির এসব সাহিত্যের সাহিত্যভান্ডার একান্তই আমাদের, যা বাঙালির মৌলিকত্বের কথা বলে। পল্লিসাহিত্যের একটি বিশেষ শাখা হলো পল্লিগান। পল্লিসাহিত্যের মধ্যে এই গানগুলো অমূল্য রত্নবিশেষ। পল্লির জারি গান, সারি গান, ভাটিয়ালি গানের এক অফুরন্ত ভান্ডার পল্লির ঘাটে-মাঠে ছড়ানো রয়েছে। এসব গানে যে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য লুকিয়ে আছে তার ইয়ত্তা নেই। এসব গান গাওয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হতো না। লোকেরা রাস্তাঘাটে হেঁটে বেড়ানোর সময় জমায়েত হয়ে গান শুনত। উদ্দীপকে যে গানের কথা বলা হয়েছে সেটিও পল্লিগানকেই নির্দেশ করছে। সেকেন্দার আলি হাটে-বাজারে ঘুরে ঘুরে এরকম গান গায়। আর গানের যে মর্মার্থ সেখানেও আলোচ্য প্রবন্ধের পল্লিগানের সাদৃশ্য খুঁজে পাই। তাই বলা যায়, উদ্দীপকের গানের অংশটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধের পল্লিগান বা পল্লিগীতিকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের গানের অংশটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিককে নির্দেশ কর…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর