পল্লিগানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: পল্লির গানগুলো যুগ যুগ ধরে লালিত পল্লিমানুষের মূল্যবান জীবনালেখ্য বলে এগুলো অমূল্য রত্নবিশেষ। পল্লিজীবনের সঙ্গে সম্পর্কযুক্ত পল্লিগানগুলো বহু যুগ ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। এ গানগুলোর কথায়, সুরে এবং গায়কিতে কত প্রেম আছে তার তুলনা নেই। পল্লির প্রকৃতি, জীবন এবং মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও দর্শনের প্রকাশ ঘটে এসব গানে। বিচিত্র এসব গানের মধ্যে রয়েছে জারি, সারি, বাউল, কীর্তন, ভাটিয়ালি, রাখালি, মারফতি, মুর্শিদি, কবিগান, পালাগান ইত্যাদি। বৈচিত্র্যপূর্ণ এ বিপুল সংগীত ভান্ডারের তুলনা সারা পৃথিবীতে নেই। এগুলো অমূল্য রত্নের মতোই আমাদের নিজস্ব সম্পদ।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
পল্লিগানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো।
উত্তর