উদ্দীপকের তপু ও তার মায়ের মানসিকতায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের তপু ও তার মায়ের মানসিকতায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধে উল্লিখিত আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা ভাসানোর দিকটি ফুটে উঠেছে। পল্লিসাহিত্যের নানা উপকরণ পল্লির মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কিন্তু আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে মানুষ পল্লির সংস্পর্শ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। ফলে শহরের মানুষের কাছে পল্লির জীবনাচরণ আরও বেশি অজানা থেকে যাচ্ছে। উদ্দীপকের তপুর মা দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নন। তিনি নিজে যেমন বিদেশি সিলিয়ালে আসক্ত তেমনি ছেলেকেও বিদেশি কার্টুন ডরিমনের মতো নানা বিষয়ে আগ্রহী করে তুলেছেন। ফলে ছোট্ট তপু দাদীর কাছে ডালিম কুমারের গল্প শোনার পরিবর্তে ডরিমন দেখার আবদার করে। আলোচ্য 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও প্রাবন্ধিক এ দিকটির কথা উল্লেখ করে আক্ষেপ করেছেন। তাঁর মতে, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদান বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে, যেমনটি তপুর মা ও তপুর আচরণেও পরিলক্ষিত হয়। তাদের এই মনোভাব 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা ভাসানোর দিকটিকে মনে করিয়ে দেয়।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের তপু ও তার মায়ের মানসিকতায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের যে দিক…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর