"উদ্দীপকের সেকেন্দার আলির কর্মকান্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশা পূর্ণ হতো।" উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর: 'উদ্দীপকের সেকেন্দার আলির কর্মকাণ্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশা পূর্ণ হতো।"- কথাটি যথার্থ। পল্লিসাহিত্য একটি দেশের ঐতিহ্যের ধারক ও বাহক। কিন্তু সাহিত্যের এই মহামূল্যবান সম্পদ আজ বিলুপ্তির পথে। আমাদের উচিত পল্লির এসব সাহিত্য সংগ্রহ করে সংরক্ষণের মাধ্যমে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। উদ্দীপকের সেকেন্দার আলিকে দেখা যায় যে, সে হাটে-বাজারে গান গেয়ে লোকের মনোযোগ আকর্ষণ করে বই বিক্রি করে। এছাড়াও গ্রাম অঞ্চলে প্রচলিত লোককাহিনি, মুক্তিযুদ্ধের বিজয়গাথা ইত্যাদি সংগ্রহ করে তা ফর্মাকারে ছেপে বিক্রি করত। সেকেন্দার যে জিনিসগুলো ছেপে বিক্রি করত সেগুলো লোকসাহিত্য। এগুলো বাঙালি জাতির একান্ত সম্পদ। আলোচ্য প্রবন্ধে এই লোকসাহিত্য সংগ্রহ ও সংরক্ষণের ওপরই জোর দেওয়া হয়েছে। 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রাবন্ধিক মূলত পল্লির হারিয়ে যাওয়া সম্পদ সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। তিনি প্রথমে পল্লিসাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করেছেন। তারপর সেগুলো সংগ্রহের প্রতি মনোযোগী হওয়ার কথা বলেছেন। একদিন এক বিরাট পল্লিসাহিত্য বাংলাদেশে ছিল। কিন্তু উপযুক্ত গবেষক ও সংগ্রাহকের অভাবে এগুলো আজ বিলুপ্তির পথে। এগুলো যদি পুরোপুরি হারিয়ে যায় তাহলে বাঙালি তার মৌলিকত্ব হারাবে। তাই প্রাবন্ধিক এগুলো সংগ্রহ ও সংরক্ষণের প্রতি মনোযোগী হওয়ার কথা বলেছেন প্রবন্ধজুড়ে। উদ্দীপকের সেকেন্দার আলির কর্মকান্ড ও পাল্লিসাহিত্য সম্পর্কিত। এগুলো সংরক্ষণ করলে পল্লিসাহিত্য সংগ্রহ করা হতো। তাই বলা যায়, উদ্দীপকের সেকেন্দার আলির কর্মকাণ্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশা পূর্ণ হতো।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
"উদ্দীপকের সেকেন্দার আলির কর্মকান্ডগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে '…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর