উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদ যেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কাঙ্ক্ষিত স্বেচ্ছাসেবক দলের সার্থক প্রতিনিধি-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদ যেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কাঙ্ক্ষিত স্বেচ্ছাসেবক দলের সার্থক প্রতিনিধি- মন্তব্যটি যথার্থ। লোকসাহিত্যের নানা উপাদান এ দেশের মানুষের প্রাণের সঙ্গে মিশে আছে। এসব উপাদানের সঙ্গে মিশে আছে মানুষের অস্তিত্বের শিকড়। অথচ কালের করাল গ্রাসে পল্লিসাহিত্যগুলো আজ বিলুপ্তির পথে। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক বাংলার সমৃদ্ধ পল্লিসাহিত্যের বিভিন্ন শাখা তুলে ধরে শহুরে সাহিত্যের প্রভাবে এর জৌলুস হারানোর দিকটি তুলে ধরেন। পাশাপাশি হারিয়ে যেতে বসা পল্লিসাহিত্যের গুরুত্ব উল্লেখ করে এগুলো সংগ্রহ, প্রচার ও প্রসারের জন্য তিনি গবেষক ও আগ্রহী সাহিত্যিকদের আহ্বান জানান। যারা স্বেচ্ছাসেবক হিসেবে বাংলার গ্রামে-গঞ্জে, পল্লিগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা এই পল্লিসাহিত্যকে সংগ্রহ করে প্রচার ও প্রসার ঘটাবেন। উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদ নিজ জেলা কুষ্টিয়ার বিভিন্ন লোককবির পালাগান ও কাহিনি সংগ্রহের কাজে লেগে পড়েন। লোকগাথা সংগ্রহ করে তিনি নিজেই সেগুলো দেশে-বিদেশে মঞ্চায়ন ও প্রচারের ব্যবস্থা করেন। তাই বলা যায়, উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদ যেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কাঙ্ক্ষিত স্বেচ্ছাসেবক দলের সার্থক প্রতিনিধি- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদ যেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর