"আমরা কোমলাঙ্গ- তাঁহারা কোমলাঙ্গী।"- বুঝিয়ে দাও।
উত্তর: "আমরা কোমলাঙ্গ- তাঁহারা কোমলাঙ্গী"- লাইনটি দ্বারা বাঙালি পুরুষ ও স্ত্রীলোককে বোঝানো হয়েছে। বাঙালি পুরুষেরা সাধারণত শ্রমবিমুখ, তারা পরিশ্রম স্বীকার করতে চায় না, সহজে ও ফাঁকি দিয়ে যে কাজ উদ্ধার করা সম্ভব, সেটাই করতে উন্মুখ। তারা কঠিন পরিশ্রম আছে, এমন ব্যাবসা করে না। রৌদ্রে গিয়ে মাঠের ফসল তদারক করে না। পরিশ্রম করে বিদ্যার্জন করে না। এজন্য তাদেরকে কোমলাঙ্গ বলা হয়েছে। সাধারণত পুরুষকে অর্ধাঙ্গ ও স্ত্রীকে অর্ধাঙ্গী বলা হয়। সেই বিবেচনাতেই লেখিকা বাঙালি পুরুষকে কোমলাঙ্গ আর স্ত্রীলোককে কোমলাঙ্গী বলেছেন।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"আমরা কোমলাঙ্গ- তাঁহারা কোমলাঙ্গী।"- বুঝিয়ে দাও।
উত্তর