উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের তুলনা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের লেখিকার ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে ইতিবাচক কাজের প্রণোদনা দানের দিকটি তুলনীয়। নিরীহ বাঙালি নামের অন্তরালে বাঙালিদের উদ্ভট কর্মকাণ্ড ও শ্রমবিমুখতাকে ব্যঙ্গ করা হয়েছে। বাঙালিরা নিজেদের দুর্বলতা এবং অলসতাকে স্বীকার করতে চায় না। এই হীন মানসিকতা তাদের পশ্চাৎপদ করে রেখেছে। প্রবন্ধে এ অবস্থার পরিত্রাণের প্রত্যাশা করা হয়েছে। উদ্দীপকে সংসার তথা পৃথিবীকে যুদ্ধক্ষেত্র' বলা হয়েছে। পৃথিবীর বৈরী পরিবেশে নিজের মর্যাদা সমুন্নত রেখে বেঁচে থাকতে চাইলে সাহসী যোদ্ধার মতো লড়াই করতে হবে। সকল প্রতিবন্ধকতা দূর করতে পারলেই দুর্লভ মহিমা এসে ধরা দেবে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বাঙালি পুরুষের আলস্যপ্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা, বাগাড়ম্বর আচরণ সম্পর্কে যেমন আলোচনা রয়েছে, তেমনই বাঙালি নারীদের অহেতুক রূপচর্চা, পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণিত করার সর্বাত্মক প্রচেষ্টার প্রতিও আলোচনা' রয়েছে। ব্যঙ্গাত্মক এ রচনার মাধ্যমে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি পুরুষ ও নারীকে সত্যিকারের সামাজিক, পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন। এভাবে উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধটি তুলনীয়।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের তুলনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর