উদ্দীপকের বাঙালির সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বাঙালির বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বাঙালির সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বাঙালির স্বভাবগত ভীরুতার বৈসাদৃশ্য রয়েছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা আত্মপ্রশংসার পরিবর্তে কর্মমুখী হয়ে আত্মোন্নতির পথে অগ্রসর হওয়ার স্বপ্ন দেখেছেন। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি জাতিকে দুর্বল নিরীহ হিসেবে কটাক্ষ করেছেন। বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের আচরণ। এরূপ খাদ্যদ্রব্য গ্রহণের ফলে বাঙালির দেহ তৈলসিক্ত কোমল। স্বভাবও তাই ভীরু। উদ্দীপকে বাঙালি জাতির ঠিক বিপরীত স্বভাবটি তুলে ধরা হয়েছে। সেখানে বাঙালির সাহসী জাগরণ বর্ণিত হয়েছে। নিরীহ মাটিতে সচেতনতার ফসল ফলিয়ে পুরো বিশ্বের বুকে তাক লাগিয়ে দিয়েছেন। এভাবে উদ্দীপকটি 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সঙ্গে বাঙালি জাতির স্বভাবগত ভীরুতার দিক দিয়ে বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকের বাঙালির সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বাঙালির বৈসাদৃশ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর