উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের আলোকে বাঙালির প্রকৃত স্বরূপ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বাঙালি জাতির প্রকৃত স্বরূপ হিসেবে তাদের সহজ সহনশীলতা, আবেগপ্রবণ মানসিকতা এবং আত্মসমালোচনার অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে দেখা যায়, বাঙালি অলস, অকর্মণ্য ও আরামপ্রিয় জাতি। এই বৈশিষ্ট্যসমূহ তাদের আত্মোন্নয়নে বাধা সৃষ্টি করে। নিজেদের শক্তি ও যোগ্যতা দিয়ে নিজেদের ভাগ্য গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। এই অলসতা থেকে মুক্তি না পেলে বাঙালি কোনোদিনও উন্নতি করতে পারবে না। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা নিজস্ব অভিজ্ঞতার আলোকে বাঙালির প্রাত্যহিক জীবনাচরণের নানা দিক হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন। বাঙালির আলস্যপ্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা, বাগাড়ম্বর মানসিকতা; তাদের স্ত্রীদের অহেতুক রূপচর্চা, পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণিত করার সর্বাত্মক চেষ্টাকে লেখিকা তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। অন্যদিকে উদ্দীপকে বাঙালি জাতির অধিকার সচেতন আত্মজাগরণ ঘোষিত হয়েছে। তাদের সদম্ভ আত্মজাগরণে সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয়েছে। উদ্দীপকে বাঙালির সচেতন কর্মপ্রচেষ্টার দ্বারা বিপ্লবের দিকটি প্রাধান্য পেয়েছে। বাঙালির এ জাগরণ নতুন দিগন্তের উন্মোচন করেছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধের লেখিকা ব্যঙ্গ-বিদ্রুপের মধ্য দিয়ে বাঙালি নারী-পুরুষকে সত্যিকার সামাজিক, পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন। ফলে এটি বাঙালিকে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হওয়ার শিক্ষা দেয়। 'এ দিক বিচারে উদ্দীপকে যে জাগরণ ঘটেছে 'নিরীহ বাঙালি' প্রবন্ধে তারই প্রণোদনা রয়েছে।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের আলোকে বাঙালির প্রকৃত স্বরূপ বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর