উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: বাঙালি জাতির বৈশিষ্ট্য কর্মবিমুখতা ও অলস প্রকতির দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বৈসাদৃশ্য বিদ্যমান। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা কাজ করার প্রতি গুরুত্ব দিয়েছেন। মাথা উঁচু করে সমাজে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে আলস্য পরিহার করে কর্মে মনোনিবেশ করতে হবে। উদ্দীপকে আত্মোন্নতির জন্য যে পরিশ্রম ও উদ্যম অপরিহার্য তা তুলে ধরা হয়েছে। সমাজে শিক্ষিত মানুষের অফুরন্ত শক্তির প্রকাশ রয়েছে। উদীয়মান যুবকের মধ্যে সম্ভাবনাময় শক্তি থাকার পরও অন্যের অনুগ্রহের জন্য দ্বারে দ্বারে চাকরির সন্ধান করতে দেখা যায়। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে রোকেয়া বাঙালির আলস্য রূপ ও তার কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে সেই দিক উপস্থাপন করেছেন। পাশাপাশি তিনি এ প্রবন্ধে বাঙালি পুরুষদের আলস্যপ্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা, বাগাড়ম্বর আচরণ প্রভৃতি বিষয় তুলে ধরেছেন যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এভাবে উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বৈসাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর