উদ্দীপকের স্তবক-১ 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের স্তবক-১ 'নিরীহ বাঙালি' প্রবন্ধে উপস্থাপিত বাঙালির কোমল স্বভাব ও কর্মবিমুখতার সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির জীবনাচরণের কঠোর সমালোচনা করেছেন। বাঙালি পুরুষদের নানা উদ্ভট কর্মকাণ্ড, আলস্যপ্রিয়তা এবং নারীদের নির্বুদ্ধিতার জন্য লেখিকা তাদের কটাক্ষ করেছেন। বাঙালি আরামপ্রিয় জাতি; যার কারণে তারা কাজ করতে উৎসাহী নয়। এছাড়াও বাঙালি অনেক বাধানিষেধ মেনে চলে। এ জন্য তারা শক্ত বা কঠিন কাজ করতে ইচ্ছুক নয়। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে দেখা যায়, বাঙালি পরিশ্রম না করে সহজে বড়লোক হতে চায়। তারা কর্ম করতে গিয়ে ভয় পেয়ে অপরের কাছে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে; ভালো ছেলে সেজে ঘরে আবদ্ধ থাকতে পছন্দ করে। এভাবে উদ্দীপকের স্তবক-১ ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধে এই একই সুর লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকের স্তবক-১ 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ- ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর