"বেগম রোকেয়ার প্রত্যাশাই স্তবক-২-এ প্রতিফলিত হয়েছে"- বিশ্লেষণ করো।
উত্তর: 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখকের চেতনায় বাঙালির জাগরণ প্রত্যাশার দিকটি বিবেচনায় বলা যায় "বেগম রোকেয়ার প্রত্যাশাই স্তবক-২-এ প্রতিফলিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি জীবনাচরণের নানা অসংগতির জন্য কেবল কটাক্ষই করেননি বরং প্রত্যাশা করেছেন বাঙালিরা যেন আত্মমর্যাদাবান হয়ে উঠে। বাঙালির মেধা আছে, শক্তি আছে, শুধু পরিশ্রম করার ইচ্ছেটাই নেয়। এই ইচ্ছে জাগ্রত করতে পারলে জাতির কল্যাণ সম্ভব। উদ্দীপকের স্তবক-২-এ প্রতিফলিত বিষয়টির মূলভাব হচ্ছে ধ্বংস ও মৃত্যুর মধ্য দিয়ে এ দেশে নতুন প্রাণের জাগরণ ঘটেছে। শোষণ ও শাসনে নিপীড়িত মানুষ তার ন্যায্য অধিকার আদায় করে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। সারা বিশ্ব আজ বাংলাদেশের নবজাগৃতিকে অভিনন্দিত করছে। এ দেশের গণমানুষ এ সত্যকে প্রতিষ্ঠা করেছে যে, জ্বলে-পুড়ে-মরে ছারখার হলেও তারা অত্যাচারী শাসকদের কাছে মাথা নত করবে না। উদ্দীপকের এই 'বিষয়টির সঙ্গে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের লেখিকার প্রত্যাশা সাদৃশ্যপূর্ণ। কারণ তিনিও বাঙালির অনুরূপ জাগরণ প্রত্যাশা করেছেন। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে রোকেয়া আলস্যের কুফল দেখিয়ে বাঙালিকে পরিশ্রমী ও উদ্যমী হতে বলেছেন। তিনি সৎ, সাহসী ও অতীত ঐতিহ্য চেতনা বুকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর বাঙালির প্রত্যাশা করেছেন। তিনি বাঙালিকে নিরীহ রূপ পরিহার করে জেগে উঠতে বলেছেন। অতীত ঐতিহ্য ও আত্মমর্যাদা রক্ষার জন্য পরিশ্রম করতে বলেছেন। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"বেগম রোকেয়ার প্রত্যাশাই স্তবক-২-এ প্রতিফলিত হয়েছে"- বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর