উদ্দীপকের উক্ত দিক পরিবর্তনে কী কী পদক্ষেপ নিতে হবে তা 'নিরীহ বাঙালি' প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের কবিতাংশে বাঙালির যে নেতিবাচক দিকগুলো প্রকাশ পেয়েছে 'নিরীহ বাঙালি' প্রবন্ধ অনুসারে সেগুলো, পরিবর্তনে বাঙালিকে মানসিক শক্তিতে বলীয়ান হতে হবে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বাঙালি জাতির কর্মবিমুখতার দিকটি ফুটে উঠেছে। কর্মবিমুখতা জাতীয় উন্নতির অন্তরায়। নিজের অবস্থার পরিবর্তন করে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য বাঙালি জাতির কাছে আলস্য পরিহার করে পরিশ্রমী হওয়ার বিকল্প নেই। উদ্দীপকে বাঙালি সন্তানদের নেতিবাচক স্বভাব-বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যারা মিষ্টি ভাষায় কথা বলে, তাদের ভাব শিষ্ট, তবে কাজের বেলায় তারা খুবই অলস। কাজ না করে গৃহে ফিরে যাওয়ার টানই তাদের বেশি। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির এসব বৈশিষ্ট্য হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছেন। এগুলোর মাধ্যমে মূলত লেখিকা বাঙালি জাতিকে সঠিক পথে চলার দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বাঙালি জাতিকে আত্মসচেতন করার জন্য তাদেরকে কঠোর পরিশ্রমী হতে বলেছেন। উদ্দীপকে বাঙালির আলস্য-আরামপ্রিয় স্বভাব-বৈশিষ্ট্যের পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। বাঙালি কীভাবে ক্লান্ত দেহকে টেনে আরামের জন্য গৃহকোণে নিয়ে যায় তা প্রকাশ পেয়েছে। এই অলসদের দিয়ে যে জাতীয় উন্নতি সম্ভব নয় তা 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা ব্যাখ্যা করেছেন। এসব দিক পরিবর্তনের জন্য বাঙালিকে আত্মসচেতন করে তুলতে হবে। তাদেরকে অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের সুপ্ত শক্তি জাগ্রত করতে হবে। তাদেরকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জনকল্যাণ সাধনে আগ্রহী করে তুলতে হবে, 'নিরীহ বাঙালি' প্রবন্ধে ব্যঙ্গাত্মক ভাষার মাধ্যমে লেখিকা বাঙালি পুরুষ ও নারীকে সত্যিকার সামাজিক, পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকের উক্ত দিক পরিবর্তনে কী কী পদক্ষেপ নিতে হবে তা 'নিরীহ বাঙাল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর