উদ্দীপকে উল্লিখিত বাঙালির এই বৈশিষ্ট্য কেন হলো তা 'নিরীহ বাঙালি' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাঙালির এই অলসতার কারণ হলো তার আরামপ্রিয়তা ও পরিশ্রমবিমুখতা। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা আলস্যপ্রিয় কর্মবিমুখ বাঙালিদের উপহাস করেছেন। পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় বাঙালিরা পরিশ্রমবিমুখ। কোন কাজকর্ম না করে তারা ঘরে বসে অলস জীবনযাপন করতে বেশি পছন্দ করে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি চরিত্রের নানা নেতিবাচক দিকের কথা তুলে ধরেছেন, যার মধ্যে অন্যতম হলো তার আলস্য। সে আরামপ্রিয় বলে যেসব কাজ কষ্টসাধ্য তা করতে তার অনীহা। 'তার জীবনযাপনে, চলনে-বলনে কেবল কোমলতা। উদ্দীপকেও কবি বাঙালির এই আরামপ্রিয়তা, শ্রমকাতরতা ও গৃহমুখী স্বভাবের পরিচয় বিধৃত করেছেন। এই স্বভাবের কারণ নিরীহ বাঙালি' প্রবন্ধে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাঙালির এই বৈশিষ্ট্য কেন হলো তা 'নিরীহ বাঙালি' প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর