"উদ্দীপকটিতে যদি রমণীদের পাশাপাশি বাঙালি পুরুষদের অলসতার দিকটি উঠে আসত তাহলে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সম্পূর্ণ বিষয়বস্তুর প্রতিনিধিত্ব করত।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকটিতে যদি রমণীদের পাশাপাশি বাঙালি পুরুষদের অলসতার দিকটি উঠে অসত তাহলে 'নিরীহ বাঙালি' প্রবন্ধের সম্পূর্ণ বিষয়বস্তুর প্রতিনিধিত্ব করত" মন্তব্যটি যথার্থ। কারণ লেখক 'নিরীহ বাঙালি' প্রবন্ধে বাঙালি নারী ও পুরুষের আলস্য ও কর্মবিমুখতার কথা বলেছেন। 'নিরীহ বাঙালি' নামটি দ্বারা আলস্য ও নিষ্ক্রিয়তাকে বোঝানো হয়েছে। বাঙালি নারী-পুরুষ সকলেই শারীরিক পরিশ্রম করার থেকে অলসভাবে সময় কাটানোকে বেশি প্রাধান্য দেয়। এই মানসিকতা বাঙালি জাতির উন্নতির পথে একটি বড়ো বাধা, যা তাদের অন্যদের তুলনায় পিছিয়ে রেখেছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালি নারীদের মূর্তিমান কবিতা বলে কটাক্ষ করেছেন। লেখিকা বাঙালির আচরণ, পোশাক-পরিচ্ছদ ও কর্মকাণ্ডের দৃষ্টান্ত উল্লেখ করে দেখিয়েছেন যে, এরা শ্রমবিমুখ, অকর্মণ্য, দুর্বল, অলস জাতি। বাঙালি নারীরা এই ক্ষেত্রে আরও অগ্রণী। তারা নিজেদের খাবার রান্না করার তাপটুকু সহ্য করতে নারাজ। উদ্দীপকে পুরুষের কুচক্রান্তে নারীরা শিক্ষাবিমুখ হয়ে অকর্মণ্য থাকার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এদেশের ভদ্রমহিলারা কর্তব্যের চেয়ে কম কাজ করে। এজন্য দশজন নারী একত্র হলে পরনিন্দা, পরচর্চা বা কোন্দল বাধিয়ে দেয়। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি নারী-পুরুষ উভয় শ্রেণিকে অকর্মণ্য বলে উল্লেখ করেছেন। বাঙালি পুরুষরা কায়িক শ্রমের কৃষিকাজ এবং অনিশ্চিত শ্রমলব্ধ বাণিজ্য করতে প্রস্তুত নয়। এজন্য তারা জমি কর্ষণ করে ফসল ফলানোর চেয়ে কৃষি বিষয়ে ডিগ্রি অর্জনকে প্রাধান্য দেয়। এই দিকটি উদ্দীপকে অনুপস্থিত। এই বিচারে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"উদ্দীপকটিতে যদি রমণীদের পাশাপাশি বাঙালি পুরুষদের অলসতার দিকটি উঠে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর