বাঙালি পুরুষের পোশাক-পরিচ্ছদ সম্পর্কে লেখকের মত ব্যাখ্যা করো।
উত্তর: লেখিকা বাঙালি পুরুষের পোশাককে সূক্ষ্ম ও বায়ুসঞ্চালনের উপযোগী হিসেবে তুলে ধরেছেন। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা সূক্ষ্ম হাস্যরস সহযোগে বাঙালি পুরুষের পোশাক-পরিচ্ছদ তুলে ধরেছেন। খাদ্যাভ্যাস সরস, সুস্বাদু ও রসালো হওয়ায় বাঙালি পুরুষের দেহ তেলতেলে ও কোমল বৈশিষ্ট্যের অধিকারী। ফলে তাদের পরিধেয় বস্ত্রও অতি সূক্ষ্ম। বিশেষত তাদের পরিধেয় ধুতি-চাদর তৈরি হয় সূক্ষ্ম শিমুল তুলা থেকে। এ ধরনের হালকা পোশাক বায়ু সঞ্চালনের বিশেষ উপযোগী। এছাড়া কখনো কখনো তারা আধুনিক সভ্যতার অনুকরণে কোট-শার্ট প্রভৃতি ইউরোপীয় পোশাক পরে থাকে।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
বাঙালি পুরুষের পোশাক-পরিচ্ছদ সম্পর্কে লেখকের মত ব্যাখ্যা করো।
উত্তর