'নিরীহ বাঙালি' প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'নিরীহ বাঙালি' প্রবন্ধের ইতিবাচক কাজের প্রতি মনোযোগী হওয়ার শিক্ষার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা দেখিয়েছেন- বিনা শ্রমে কোনোকিছু পাওয়া যায় না। বাঙালি জাতির শ্রমবিমুখতার জন্য তারা পিছিয়ে পড়েছে। একমাত্র পরিশ্রমই পারে তাদের মর্যাদাবান করে তুলতে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির কর্মবিমুখতার প্রতি কটাক্ষ করে তাদের পরিশ্রমী হওয়ার উপদেশ দিয়েছেন। শ্রমবিমুখ বাঙালি পরিশ্রম করে ভাগ্যের উন্নতি করার পক্ষপাতী নয়। কৃষি ও ব্যাবসা উপার্জনের এই দুটি মাধ্যমকে বাঙালি সহজ করে নিয়েছে। কৃষিকাজ করা অপেক্ষা কৃষিতে ডিগ্রি অর্জনের পক্ষে তারা। অনিশ্চিত শ্রমলব্ধ বাণিজ্যের চেয়ে নকল দ্রব্য উৎপাদন করার প্রতি তাদের মনোযোগ বেশি। উদ্দীপকের কবি কর্মবিমুখতা পরিহার করে বাস্তবের কঠিন ভূমিতে পা রাখতে বলেছেন। অবাস্তব কল্পনায় ডুবে সময়ক্ষেপণ না করে বাস্তবের মধ্য দিয়ে স্বপ্নরাজ্য ভাসিয়ে দিতে বলেছেন, যা 'নিরীহ বাঙালি' প্রবন্ধের ইতিবাচক কাজের প্রতি মনোযোগী হওয়ার শিক্ষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
'নিরীহ বাঙালি' প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর