"উদ্দীপক এবং 'নিরীহ বাঙালি' প্রবন্ধের প্রত্যাশা একই ধারায় প্রবাহিত।" মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের প্রত্যাশা একই ধারায় প্রবাহিত" মন্তব্যটি যথার্থ। কারণ উভয় স্থানেই বাঙালি জাতির শ্রমবিমুখতা পরিহার করে কর্মমুখী ও বাস্তববাদী হওয়ার আহ্বান জানানো হয়েছে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে দেখা যায়, বাঙালিরা নিজেদের অলসতা ও নিষ্ক্রিয়তার কারণে নিজেদের সমাজে নিজেদের সঠিক স্থান করে নিতে পারছে না। লেখিকা এই অলসতাকে কটাক্ষ করে বলেন যে, বাঙালিকে কঠোর পরিশ্রম এবং আত্ম-উন্নয়ন করতে হবে। এটিই তাদের উন্নতির একমাত্র পথ, যা তাদের নিজেদের ভাগ্য গড়ে তোলার সুযোগ করে দেবে। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা শ্রমবিমুখ অলস বাঙালি নর-নারীদের কর্মকান্ডের প্রতি তীব্র কটাক্ষ করেছেন। ব্যাবসায় পরিশ্রম আবশ্যক বলে সকল পণ্যের ব্যাবসাকে বাঙালি আয়ত্তে নিয়েছে। কর্কশ অনুর্বর মাটিকে কর্ষণ করে চাষ করার চেয়ে কৃষি বিষয়ে ডিগ্রি অর্জনকে বেছে নিয়েছে তারা। বাঙালি নারীরাও কোমল অঙ্গের অধিকারিণী। আর এসব বিষয় উল্লেখ করার মধ্য দিয়ে লেখিকা বাঙালিকে পরিশ্রমী হওয়ার উপদেশ দিয়েছেন। উদ্দীপকের কবিতাংশে কবি অবাস্তব কল্পনার মায়াজাল ছিঁড়ে বাস্তবের জগতে পা রাখার প্রস্তাব দিয়েছেন। উদ্দীপকের কবি মানবসংগ্রামের বন্যার সঙ্গে তাল মিলিয়ে মিথ্যা স্বপ্নকে ভাসিয়ে দিতে বলেছেন। অবাস্তব কল্পনার ভেতরে ডুবে থাকলে মুক্তি অসম্ভব। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালির আলস্যপ্রিয়তার বিরুদ্ধে কটাক্ষ করেছেন। অনায়াসলব্ধ পরিশ্রমহীন কাজকর্ম ত্যাগ করে ভাগ্যকে সুপ্রসন্ন করতে কর্মঠ হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"উদ্দীপক এবং 'নিরীহ বাঙালি' প্রবন্ধের প্রত্যাশা একই ধারায় প্রবাহিত।…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর