আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নেই কেন?
উত্তর: ব্যাবসাবাণিজ্যে যে কঠিন পরিশ্রমের দরকার তা আমাদের নেই বলে আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নেই। বাঙালিরা পরিশ্রমবিমুখ বলে ব্যাবসাবাণিজ্যে যে কঠিন পরিশ্রমের দরকার তা তারা বর্জন করেছে। তাদের দোকানে কেবল নানা প্রকার বিলাসদ্রব্য, নানাবিধ কেশতেল, রোগবর্ধক ওষুধ ও নানা প্রকার পিতলের অলংকার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি মজুদ আছে। যেসব ব্যাবসায় কায়িক পরিশ্রম নেই সেসবই কেবল আমরা বাঙালিরা করে থাকি। এ কারণে আমাদের দোকানে কোনো প্রয়োজনীয় জিনিস নেই।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নেই কেন?
উত্তর