"উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূলভাব একসূত্রে গাঁথা।” সত্যতা যাচাই করো।
উত্তর: আলস্য ও কর্মশক্তির অভাবে বাঙালি জাতির অবনতি- এই দিক থেকে "উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূলভাব একসূত্রে গাঁথা” মন্তব্যটি যথার্থ। নিরীহ বাঙালি নামটি মূলত একটি বিদ্রূপাত্মক ব্যঞ্জনা বহন করে। লেখিকা এখানে বাঙালিকে সরাসরি 'নিরীহ' না বলে, বরং তার অলসতা ও নিষ্ক্রিয়তার প্রতি কটাক্ষ করেছেন। তিনি বুঝিয়েছেন যে, এই নিরীহ ভাবটি আসলে একটি কৃত্রিম লেবাস, যা বাঙালিকে তার দুর্বলতা ও দায়িত্ব থেকে মুক্তি দেয় না। 'নিরীহ বাঙালি' প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন, বাঙালি পুরুষরা অলসতাপ্রিয় এবং শারীরিক পরিশ্রমবিমুখ। তাই তারা কৃষিকাজ, ব্যাবসাবাণিজ্য করতে চায় না। নিজেদের মেধাকেও তারা কাজে লাগাতে জানে না। তারা কেবল অন্যকে অনুকরণ করতে পারে। অন্যদিকে বাঙালি নারীরাও পরিশ্রমবিমুখ। তারা অহেতুক রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে এবং সর্বক্ষেত্রে নিজেদের অবলা বলে প্রমাণিত করতে চায়। উদ্দীপকেও বাঙালির এই কর্মবিমুখতার বিষয়টি তুলে ধরা হয়েছে। বাঙালির জ্ঞান-শক্তি, প্রেম-শক্তি থাকা সত্ত্বেও কর্মশক্তির অভাবে এসব কোনো কাজে আসছে না। আলস্য, জড়ত্ব, তন্দ্রা তাদেরকে কর্মবিমুখ করে রেখেছে। উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের তুলনামূলক আলোচনায় দেখা যায় যে, উভয় স্থানেই বাঙালির কর্মবিমুখতার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। উভয় স্থানেই বলা হয়েছে যে, আরামপ্রিয়তা ও কর্মবিমুখতার কারণে বাঙালি নিজ কর্মশক্তিকে কাজে লাগাতে পারছে না। কর্মশক্তির অভাবে বাঙালির এই অবনতি উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূলভাব। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র নিরীহ বাঙালি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিরীহ বাঙালি · সৃজনশীল
"উদ্দীপক ও 'নিরীহ বাঙালি' প্রবন্ধের মূলভাব একসূত্রে গাঁথা।” সত্যতা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর