উদ্দীপকে উল্লিখিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: ➤ তিনটি মহাদেশের অনেকগুলো দেশ নিয়ে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। যুদ্ধের ধারাবাহিকতায় স্বাধীনতার মনোভাব তৈরি হলে রোমান সাম্রাজ্য ভেঙে যায়। ফলে অনেকগুলো স্বাধীন দেশ জন্মলাভ করে। উদ্দীপকের এ ঘটনার সাথে পাঠ্যবইয়ে সোভিয়েত ইউনিয়নের সাদৃশ্য রয়েছে। ➤ ১৯১৭ সালে জারতন্ত্রের পতনের মধ্য দিয়ে সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ক্রমেই সমাজতন্ত্রের মতবাদ জনপ্রিয় হতে থাকে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে রাশিয়ার সমাজতন্ত্র এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অনেক দেশে বিস্তার লাভ করে। এমনকি রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়নে পরিণত হয়। সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল ১৫টি। কিন্তু লেনিন, স্ট্যালিনের মৃত্যুর পর কালক্রমে সমাজতন্ত্রের নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার উপক্রম হয়। সমাজতন্ত্রের নেতারা সমাজতন্ত্রের আদর্শ থেকে অনেক দূরে সরে যান। ফলে সোভিয়েত ইউনিয়নের মধ্যে গণতন্ত্র বা পুঁজিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে এবং এক পর্যায়ে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এছাড়া পূর্ব ইউরোপের দেশগুলো হতে সমাজতন্ত্র বিদায় নেয়। ➤ পরিশেষে বলা যায়, উদ্দীপকের রোমান সাম্রাজ্যের সাথে সোভিয়েত ইউনিয়নের সাদৃশ্য রয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর