উক্ত পাকাপোক্ত ব্যবস্থার অবসানের প্রভাব তোমার পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ে আলোচিত দুই জার্মানির দ্বিখণ্ডিতকরণের সামঞ্জস্য রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা রাষ্ট্রজোটের স্নায়বিক উত্তেজনার কারণে দুই জার্মানি বিভক্ত হয়েছিল ঠিকই কিন্তু গত ৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দুই জার্মানি আবার একত্রিত হয়ে যায়। দুই জার্মানি একত্রিত হওয়ার ফলে পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি থেকে সমাজতান্ত্রিক সরকার এবং ভাবধারাকে উচ্ছেদ করে পুঁজিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করে। পশ্চিম জার্মানি পূর্ব জার্মানির উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করে। দুই জার্মানি একত্রীকরণের ফলে পূর্ব, জার্মানি ওয়ারস জোট থেকে তার সদস্যপদ ত্যাগ করে। ফলে ওয়ারস জোট দুর্বল হয়ে পড়ে। রাশিয়ার পার্শ্ববর্তী পুঁজিবাদী শক্তিশালী জার্মান রাজ্যের অবস্থা রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দুই জার্মানি একত্রীকরণের ফলে জার্মানি ইউরোপে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত পাকাপোক্ত ব্যবস্থার অবসানের প্রভাব তোমার পাঠ্যবইয়ের নিরিখে বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর