উদ্দীপকের অন্যদের পাকাপোক্ত ব্যবস্থা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তার উদ্ভবের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ে আলোচিত দুই জার্মানির দ্বিখন্ডিতকরণের সামঞ্জস্য রয়েছে। পশ্চিমা রাষ্ট্রজোট আশঙ্কা করেছিল যে, সোভিয়েত প্রভাবে জার্মানি সাম্যবাদের আওতায় পড়তে পারে। অপরদিকে, রাশিয়া আশঙ্কা করেছিল যে, পশ্চিমা রাষ্ট্রজোট জার্মানিকে সোভিয়েতবিরোধী ঘাঁটিতে পরিণত করতে পারে। এ আশঙ্কায় দুই শক্তিই পরস্পরকে বাধাদান করার জন্য বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে থাকে। ফলে জার্মানিকে ঐক্যবদ্ধ রাখার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সোভিয়েত প্রতিবাদ সত্ত্বেও ১৯৪৮ সালের জুন মাসে পশ্চিমা রাষ্ট্রজোট তাদের অধিকৃত এলাকায় এক নতুন মুদ্রা বা মার্কের প্রবর্তন করে। পূর্ব ও পশ্চিম জার্মানির অর্থনীতিতে এ বিভেদ যাতে ব্যর্থ হয় সেজন্য পূর্ব জার্মানি পশ্চিম বার্লিনের যাতায়াতের পথ রুদ্ধ করেছিল। কিন্তু মিত্র শক্তিবর্গ বার্লিন অবরোধের বিরুদ্ধে বিমান পথে পশ্চিম বার্লিনে যাতায়াত অব্যাহত রাখার ব্যবস্থা করেছিল। এভাবে দুই জার্মানিকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পায়। ১৯৪৯ সালের নিউইয়র্কে জ্যাকব মালিক আলোচনার পর মে মাসে বার্লিন অবরোধের অবসান হয়। এসব মতবিরোধের ফলে পূর্ব ও পশ্চিমে দুটি পৃথক রাষ্ট্র স্থাপিত হয় এবং জার্মানি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের অন্যদের পাকাপোক্ত ব্যবস্থা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর