পোল্যান্ডে কমিউনিস্ট শাসনের অবসানে 'লেস ওয়ালেসার' ভূমিকা বুঝিয়ে লেখ।
উত্তর: পোলান্ডে কমিউনিস্ট শাসনের অবসানে 'লেস ওয়ালেসা' (Lech Walesa) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালের আগস্ট মাসে কোনোরূপ পূর্ব পরিচিতি ছাড়াই লেস ওয়ালেসা নামে একজন শ্রমিক নেতা হঠাৎ করে জাতীয় ও আন্তর্জাতিক রক্তামঞ্চে আবির্ভূত হন এবং আশির দশকে পোল্যান্ডের আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভকারী জাতীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন প্রখর রাজনৈতিক বুদ্ধিমত্তার অধিকারী। তার নেতৃত্বে পোল্যান্ডে সলিডারিটি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা করে। আর এভাবেই পোল্যান্ডে লেস ওয়ালেসার প্রচেষ্টায় কমিউনিস্ট শাসনের অবসান হয়।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
পোল্যান্ডে কমিউনিস্ট শাসনের অবসানে 'লেস ওয়ালেসার' ভূমিকা বুঝিয়ে লেখ।
উত্তর