তুমি কি মালিহার শেষ বক্তব্যের সাথে একমত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: হ্যাঁ, আমি মালিহার শেষ বক্তব্যের সাথে একমত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন প্রাচীর হয়ে উঠে সমাজতন্ত্র ও গণতন্ত্রের বিভেদ চিহ্ন। ১৯৬১ সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনকে পুঁজিবাদী আমেরিকা যুস্তারাষ্ট্র ও তার মিত্র এবং সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সোভিয়েত রাশিয়া বার্লিনের পূর্বাঞ্চলে সমাজতান্ত্রিক রীতিনীতি ও আদর্শ প্রতিষ্ঠা করে। আর পুঁজিবাদী পশ্চিমা রাষ্ট্রগণ পশ্চিম জার্মানিতে উদারনৈতিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করে। পূর্ব জার্মানির জনগণ সোভিয়েত ইউনিয়নের কঠোর রীতিনীতি ও বিধিনিষেধের সাথে খাপ খাইয়ে চলতে বেশ হিমশিম খাচ্ছিল। পূর্ব জার্মানির জনগণ সমাজতান্ত্রিক আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি। ফলে অনেকেই পশ্চিমের উদারনৈতিক গণতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট হয়। পূর্ব থেকে গণহারে লোকজন পশ্চিমে পালিয়ে যেতে থাকে। যার ফলে পূর্ব জার্মানি কর্তৃপক্ষ ১৯৬১ সালে বার্লিন দেয়াল নির্মাণ করে পূর্ব-পশ্চিম অবাধ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর তাই বার্লিন প্রাচীরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্রের সমাজতন্ত্রের বিভেদ চিহ্ন বলা হয়।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
তুমি কি মালিহার শেষ বক্তব্যের সাথে একমত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর