বার্লিনের সংকট কীভাবে মীমাংসা হয়?
উত্তর: ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর পশ্চিমা শক্তিবর্গ বার্লিন প্রশ্নটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে। ১৯৪৯ সালের ২০ মার্চ থেকে পশ্চিমা শক্তিবর্গ কর্তৃক নব সংস্কারকৃত জার্মান মার্ক বার্লিনের পশ্চিমা এলাকাগুলোতে একমাত্র বৈধ মুদ্রা হিসেবে চালু হয়। ১৯৪৯ সালে মার্চ মাসে সম্মিলিত জাতিপুঞ্জ নিযুক্ত সোভিয়েত ও মার্কিন প্রতিনিধিদ্বয় বার্লিন সমস্যা দূরীকরণের উপায় খুঁজে বের করার জন্য আলোচনায় বসেন। শেষ পর্যন্ত তারা সফলতাও অর্জন করেন। ফলে ১৯৪৯ সালের ১২ মে সোভিয়েত ইউনিয়ন বার্লিন ও পশ্চিমা অঞ্চলসমূহের মধ্যকার যানবাহনের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়। এভাবে প্রথম বার্লিন সংকটের মীমাংসা হয়।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বার্লিনের সংকট কীভাবে মীমাংসা হয়?
উত্তর