সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর: কয়েক দশক যাবৎ বিশ্বের অর্থনৈতিক সম্পদে সোভিয়েত। ইউনিয়নের অংশ কমে আসছিল। ষাটের দশক থেকেই দেশের প্রবৃদ্ধির হার ধীর হয়ে আসে। সত্তরের দশক থেকে তা প্রায় স্থবির হয়ে যায়। অপরপক্ষে ধনতান্ত্রিক দেশের মধ্যে জাপান ও পশ্চিম জার্মানি এসময় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। সত্যিকারে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং কালক্রমে দেশটির ভাঙনে নিঃসন্দেহে অর্থনৈতিক কারণকেই দায়ী করা যেতে পারে। প্রতিপক্ষের তুলনায় অর্থনৈতিক ক্ষমতায় অনেকটা পশ্চাৎপদ হওয়ার কারণেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি অনিবার্য ছিল। বিস্তৃত সাম্রাজ্য ধরে রাখতে যে আর্থিক সম্পদের প্রয়োজন ছিল তার অনুপস্থিতিই তার মূল ভিতকে দুর্বল করে তোলে।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর