শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে? তোমার মতামত উপস্থাপন কর।

উত্তর: উদ্দীপকের কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি। উদ্দীপকের গোপীপুর হাইস্কুলের ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান যে পদক্ষেপ নিয়েছিল তা প্রতিটি ক্লাসের ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ছিল। কিন্তু সহ সভাপতি কামরুল হক তা চাইছিল না। যে কারণে সে এ পদক্ষেপ ভন্ডুল করতে বিদ্রোহ করে সভাপতির পদ দখল করে নেয়। সভাপতি আসাদুজ্জামান যে গণভোটের আয়োজন করতে চেয়েছিল তা ভেস্তে যায় এ ঘটনায়। কিন্তু পাল্টা পদক্ষেপ হিসেবে নবম শ্রেণির ক্লাস ক্যাপ্টেন রফিকসহ অন্যরা মিলে কামরুলকে অপসারণ করে। কামরুলের পদচ্যুত হওয়ার মাধ্যমে পূর্বের সভাপতি আসাদুজ্জামানেরই বিজয় হলো। আসাদুজ্জামান যে পদক্ষেপ নিয়েছিল তা বাস্তবায়িত হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। এর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সে যে উপায় অবলম্বন করতে চেয়েছিল তাতে আর কোনো বাধা থাকে না। এটি বাস্তবায়িত হলে প্রতিটি ক্লাসের নিজস্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধি পাবে। এ পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই কামরুলকে হটিয়ে দেওয়ার মাধ্যমে ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধি পাবে। কেননা কামরুল চাচ্ছিল না ক্লাস ক্যাপ্টেনদের হাতে এ ক্ষমতা দেওয়া হোক। সে চাচ্ছিল না বলেই আসাদুজ্জামানের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে চেয়েছিল। আর সে সফল হলে ক্যাপ্টেনদেরকে এরূপ ক্ষমতা দেওয়া সম্ভব হতো না। তাই কামরুলের ব্যর্থতা অন্যদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

তুমি কি মনে কর কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ…

উদ্দীপক

গোপীপুর হাইস্কুলের এক হাজার ছাত্রছাত্রীর ভালোমন্দ দেখার দায়িত্ব ছিল উক্ত স্কুলের ছাত্র ইউনিয়নের ওপর। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন গ্রুপের দায়িত্ব তাদের স্ব স্ব ক্লাস ক্যাপ্টেনের ওপর অর্পিত হবে কিনা এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান এক গণভোটের আহ্বান করে। কিন্তু তার এরূপ সিদ্ধান্ত ভেঙে দিতে সহসভাপতি কামরুল হক বলপূর্বক সভাপতি পদ দখল করে নেয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই নবম শ্রেণির ক্লাস ক্যাপ্টেন রফিক আরও কয়েকজন ক্যাপ্টেনের সহযোগিতায় কামরুল হককেও অপসারণ করে।

উত্তর

কমিউনিজমের অস্তিত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের জন্ম দেয়।

উত্তর

কয়েক দশক যাবৎ বিশ্বের অর্থনৈতিক সম্পদে সোভিয়েত। ইউনিয়নের অংশ কমে আসছিল। ষাটের দশক থেকেই দেশের প্রবৃদ্ধির হার ধীর হয়ে আসে। সত্তরের দশক থেকে তা প্রায় স্থবির হয়ে যায়। অপরপক্ষে ধনতান্ত্রিক দেশের মধ্যে জাপান ও পশ্চিম জার্মানি এসময় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। সত্যিকারে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং কালক্রমে দেশটির ভাঙনে নিঃসন্দেহে অর্থনৈতিক কারণকেই দায়ী করা যেতে পারে। প্রতিপক্ষের তুলনায় অর্থনৈতিক ক্ষমতায় অনেকটা পশ্চাৎপদ হওয়ার কারণেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি অনিবার্য ছিল। বিস্তৃত সাম্রাজ্য ধরে রাখতে যে আর্থিক সম্পদের প্রয়োজন ছিল তার অনুপস্থিতিই তার মূল ভিতকে দুর্বল করে তোলে।

উত্তর

উদ্দীপকের গোপীপুর হাইস্কুলের ছাত্র ইউনিয়নের ঘটনা আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে ১৯৯১ সালের সাবেক সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার পালাবদলের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং স্বাধীন ১৫টি রাষ্ট্রের জন্ম হয়। কমিউনিস্ট রাষ্ট্রের এটি ছিল সবচেয়ে বড় পতনের ঘটনা। মিখাইল গর্বাচেভ ১৫টি প্রজাতন্ত্রের মধ্যে সকলের, সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে যেমন প্রতিরক্ষা ও তার ব্যয়ভার বহন, অস্ত্র নিয়ন্ত্রণ। এবং জাতীয় প্রতিরক্ষার পদ্ধতি ও নীতি নির্ধারণ প্রভৃতি বিষয়ে ঐক্যের জন্য গণভোট গ্রহণের ব্যবস্থা করেন। এ গণভোটে অধিকাংশই এ ধরনের বিষয়ে ঐক্য বজায় রাখতে সম্মত হয়েছিল। কিন্তু যেদিন এ গণভোট অনুসারে সবকটি প্রজাতন্ত্রের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল তার আগের দিন ১৯৯১ সালের ১৯ আগস্ট কট্টর কমিউনিস্ট নেতারা গর্বাচেভকে ক্ষমতাচ্যুত করে নজরবন্দি করেন। এসময় রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ও উদারপন্থিরা এবং জনসাধারণের সক্রিয় প্রচেষ্টায় গর্বাচেভ মুক্তি পান। ১৯৯১ সালের ১৯ আগস্ট থেকে ২১. আগস্ট চরমপন্থিরা রাজনৈতিক নেতৃবৃন্দ গর্বাচেভকে চ্যালেঞ্জ করতে এ সামরিক অভ্যুত্থান ঘটায় এবং জনগণের কমিটির নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। বলা হয়, রাষ্ট্র ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তা থামানো ছাড়া কোনো উপায় নেই। এসময় প্রেসিডেন্ট ইয়েলৎসিনের ভূমিকা গর্বাচেভকে রক্ষা করতে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকের কামরুল হকের বলপ্রয়োগের ব্যর্থতা অন্যান্য ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলে আমি মনে করি। উদ্দীপকের গোপীপুর হাইস্কুলের ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান যে পদক্ষেপ নিয়েছিল তা প্রতিটি ক্লাসের ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ছিল। কিন্তু সহ সভাপতি কামরুল হক তা চাইছিল না। যে কারণে সে এ পদক্ষেপ ভন্ডুল করতে বিদ্রোহ করে সভাপতির পদ দখল করে নেয়। সভাপতি আসাদুজ্জামান যে গণভোটের আয়োজন করতে চেয়েছিল তা ভেস্তে যায় এ ঘটনায়। কিন্তু পাল্টা পদক্ষেপ হিসেবে নবম শ্রেণির ক্লাস ক্যাপ্টেন রফিকসহ অন্যরা মিলে কামরুলকে অপসারণ করে। কামরুলের পদচ্যুত হওয়ার মাধ্যমে পূর্বের সভাপতি আসাদুজ্জামানেরই বিজয় হলো। আসাদুজ্জামান যে পদক্ষেপ নিয়েছিল তা বাস্তবায়িত হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। এর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সে যে উপায় অবলম্বন করতে চেয়েছিল তাতে আর কোনো বাধা থাকে না। এটি বাস্তবায়িত হলে প্রতিটি ক্লাসের নিজস্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্লাস ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধি পাবে। এ পথে যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই কামরুলকে হটিয়ে দেওয়ার মাধ্যমে ক্যাপ্টেনদের ক্ষমতা বৃদ্ধি পাবে। কেননা কামরুল চাচ্ছিল না ক্লাস ক্যাপ্টেনদের হাতে এ ক্ষমতা দেওয়া হোক। সে চাচ্ছিল না বলেই আসাদুজ্জামানের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে চেয়েছিল। আর সে সফল হলে ক্যাপ্টেনদেরকে এরূপ ক্ষমতা দেওয়া সম্ভব হতো না। তাই কামরুলের ব্যর্থতা অন্যদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
HSCHistory 2nd PaperChapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক দল ও মতের অংশগ্রহণ থাকে বিরোধী দলের যৌক্তিক সমালোচনা, পরামর্শ নিয়ে সরকারি দল সুষ্ঠুভাবে দেশকে শাসন করতে পারে। শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বৈরশাসনের উদ্ভব হতে পারে। স্বেচ্ছাচারীভাবে তারা যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ফলে যেকোনো ভুল সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে। [সকল বোর্ড ২০১৫]
ক
নিকোলাই চসেন্ধু কে ছিলেন?
খ
পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ন্যায় সোভিয়েত ইউনিয়ন পতনের পর বিশ্ব রাজনীতির কী পরিবর্তন লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
পরিবর্তনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শঙ্কা তৈরি করেছে। মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?

পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিকোলাই চসেন্ধু কে ছিলেন?

নিকোলাই চসেন্ধু কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' ও 'খ' পরস্পর বিবদমান দুটি গ্রাম। ফলে আশপাশের গ্রামগুলো তাদের যেকোনো প্রয়োজনে বিবদমান গ্রামদ্বয়ের যেকোনো একটির শরণাপন্ন হতো এবং সহায়তাও পেত। কিন্তু একসময় নানাবিধ কারণে 'ক' গ্রাম ভেঙে পড়লে 'খ' গ্রাম অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয় এবং তাকে বাধাদান করার মতো আর কোনো গ্রাম অবশিষ্ট থাকে না। [সকল বোর্ড ২০১৬]
ক
জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?
খ
'গ্লাসনস্ত' কী?
গ
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
উল্লিখিত ঘটনা বিশ্ব শক্তির ভারসাম্যকে নষ্ট করেছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'গ্লাসনস্ত' কী?

'গ্লাসনস্ত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?

জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' এ রকম এক সংসারে বড় হয়েছে। যেখানে বাবা ও মায়ের দ্বন্দ্বের কারণে সংসারে কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে দেখেছে কীভাবে অন্যদের কুপরামর্শে তার বাবা ও মা আলাদা হয়েছেন। শুধু আলাদা করেই ক্ষান্ত হয়নি, বাবা ও মায়ের সাক্ষাৎ যাতে না হয় সে ব্যবস্থাও পাকাপোক্ত করেছে। কিন্তু কোনো বাধাই চিরস্থায়ী নয়। একসময় বাবা ও মা তাদের ভুল বুঝতে পারেন এবং পুনরায় তারা একসাথে হন।
ক
সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?
খ
ডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের অন্যদের পাকাপোক্ত ব্যবস্থা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তার উদ্ভবের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
ঘ
উক্ত পাকাপোক্ত ব্যবস্থার অবসানের প্রভাব তোমার পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।

ডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?

সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবর্তনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শঙ্কা তৈরি করেছে। মতামত দাও।উদ্দীপকের ন্যায় সোভিয়েত ইউনিয়ন পতনের পর বিশ্ব রাজনীতির কী পরিবর্তন লক্ষ করা যায়?পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?নিকোলাই চসেন্ধু কে ছিলেন?উল্লিখিত ঘটনা বিশ্ব শক্তির ভারসাম্যকে নষ্ট করেছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।'গ্লাসনস্ত' কী?জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?উক্ত পাকাপোক্ত ব্যবস্থার অবসানের প্রভাব তোমার পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।উদ্দীপকের অন্যদের পাকাপোক্ত ব্যবস্থা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।