উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ে আলোচিত সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ঘটনার মিল রয়েছে। রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পর লেনিন ক্ষমতায় আসেন। তিনি পূর্ব ইউরোপীয় ১৫টি রাষ্ট্র নিয়ে ১৯২২ সালে Union of Soviet Socialist Republic বা USSR গঠন করেন। লেনিন ও স্ট্যালিনের শক্তিশালী শাসনের পর ব্রেজনেভ তার নতুন ডকট্রিন নিয়ে হাজির হন। ব্রেজনেভএর নীতি ছিল যদি কোনো সমাজতান্ত্রিক দেশে কমিউনিস্ট পার্টি হুমকির মুখে পতিত হয়। তবে সোভিয়েত কমিউিনিস্ট পার্টি উক্ত দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। ব্রেজনেভ তার এ নীতির সফল প্রয়োগ ঘটান চেকোস্লোভাকিয়ায়। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত জার্মান-পোলিশ ও বুলগেরিয়ান বাহিনী একযোগে প্রবেশ করে সমাজতন্ত্র রক্ষা করে। এরপর ১৯৭৯ সালে আফগানিস্তানেও এর প্রয়োগ করা হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়নের নেতৃবৃন্দের সীমাহীন দুর্নীতি ও বিলাসী জীবনযাপন এবং সাধারণ জনগণের অর্থনৈতিক দৈন্যদশা তাদেরকে অতিষ্ঠ করে তুলেছিল। এমন সময় ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন। তিনি ব্রেজনেভের আগ্রাসী নীতি বাদ দিয়ে উদারনীতি গ্রহণ করেন। তিনি 'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রৈইকা' নামক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। গর্বাচেভের এ সংস্কার সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে স্বাধীনতার পথ সুগম করে দেয়। ফলে ১৯৮৯-১৯৯০ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। অতএব বলা যায়, উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির মিল রয়েছে।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর