শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে যে দেশের একত্রীকরণের সাদৃশ্য রয়েছে তার ইতিবাচক দিক বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত একত্রীকরণ তথা বার্লিন প্রাচীরের অবসানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে দুই জার্মানির পুনঃ একত্রীকরণ প্রক্রিয়া ও প্রয়াস আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত। ৫০ বছর পর জার্মানি আবার ঐক্যবদ্ধ হয় এবং বিচ্ছিন্ন আপনজনরা একে অপরকে খুঁজে পায়। এ ঘটনা বার্লিন প্রাচীরের ঐক্যবদ্ধ হওয়ার ফলাফলকেই তুলে ধরে। পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের সাথে সাথে ইতোপূর্বে পশ্চিম জার্মান সরকার প্রণীত সকল আন্তর্জাতিক চুক্তিই ঐক্যবদ্ধ জার্মানির চুক্তি বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। জাতিসংঘ, NATO প্রভৃতির পশ্চিম জার্মানির সদস্যপদ তখন থেকে ঐক্যবদ্ধ জার্মানির সদস্যপদ হিসেবে স্বীকৃতি লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের জনসাধারণও এ ঐক্য প্রক্রিয়াকে সমর্থন করে। জার্মানির একত্রীকরণের পর ১৯৯০ সালের ১৪ নভেম্বর জার্মানি পোল্যান্ডের সাথে তার সীমানা সংক্রান্ত চুক্তি জার্মান-পোলিন সীমান্ত চুক্তি সম্পাদন করে। এ চুক্তির ফলে উভয় দেশ সীমান্ত এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায়ও একমত পোষণ করে। একত্রীকরণের পরবর্তীতে বিপুলসংখ্যক পূর্ব জার্মান পশ্চিম জার্মানিতে প্রবেশ করে। ঐক্যবদ্ধ জার্মানিতে 'বার্লিন' তার পূর্বের ঐতিহ্য ফিরে পায়। পরিশেষে বলা যায় যে, দুই বার্লিনের একত্রীকরণের মাধ্যমে জার্মান জাতি তাদের দীর্ঘ বিভক্তির অবসান ঘটিয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের নতুন যুগের সূচনা করে। এটি বিশ্বের ইতিহাসে শান্তিপূর্ণ ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত।

HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকের সাথে যে দেশের একত্রীকরণের সাদৃশ্য রয়েছে তার ইতিবাচক দিক ব…

উদ্দীপক

জায়গা-জমিসংক্রান্ত বিষয় নিয়ে ফাহাদ ও ফাহিম দুই ভাইয়ের মধ্যে ব্যাপক ঝগড়া হতো। তা দেখে গ্রামের চেয়ারম্যান তাদের বাড়ির সীমানা নির্ধারণ করে দিয়ে এক বিশাল দেয়াল তুলে দেন। এভাবে কেটে যায় ২৮ বছর। এ সময়টিতে দুই ভাইয়ের কেউ কারো মুখ পর্যন্ত দেখেনি। কিন্তু সময়ের ব্যবধানে তারা সব বিবাদ ভুলে এক হতে চায়। তাই তারা দেয়ালটি ভেঙে ফেলে।

উত্তর

'শান্তির কোনো বিকল্প হয় না'- উক্তিটি মিখাইল গর্বাচেভের।

উত্তর

NATO-এর পূর্ণরূপ হলো 'North Atlantic Treaty Organization′Organization^{\prime}। ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ১২টি দেশের প্রতিনিধিসহ ন্যাটো জোট গঠন করে। ১৯৫২ সালে গ্রিস ও তুরস্ক এবং ১৯৫৫ সালে পশ্চিম জার্মানি এ জোটের সদস্য নিযুক্ত হয়। মূলত সামরিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে অবরোধ করে রাখার নীতি কার্যকর করার জন্য ন্যাটো গঠিত হয়েছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের একত্রীকরণের সাথে আমার পাঠ্যবইয়ের বার্লিন প্রাচীরের অবসানের ঘটনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বার্লিন প্রাচীর ইতিহাসে পরিচিত হয়ে আছে পশ্চিম ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর হিসেবে। সরকারিভাবে একে বলা হয় ফ্যাসিবাদবিরোধী প্রতিরক্ষা দুর্গ। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমেই দুই জার্মানি একত্রিত হয়। উদ্দীপকেও দেখা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফাহাদ ও ফাহিম দুই ভাইয়ের মধ্যে ব্যাপক ঝগড়া হতো। তাই বিভিন্ন কারণে তারা দীর্ঘদিন আলাদা ছিল। অনেক বাধাবিপত্তি পেরিয়ে দুই ভাই আবার একত্রিত হয়। এ ঘটনা বার্লিন প্রাচীরের ঘটনার কথাই মনে করিয়ে দেয়। পশ্চিম জার্মানিতে ছিল মুক্ত গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা। অপরদিকে, পূর্ব জার্মানিতে ছিল সমাজতন্ত্রের কঠোর শৃঙ্খলা। ফলে পূর্ব জার্মানি থেকে লোকেরা পশ্চিম জার্মানিতে পলায়ন করতে শুরু করে। অন্যদিকে, পশ্চিম জার্মানি থেকে পূর্ব জার্মানিতে সমাজতন্ত্রবিরোধী প্রচারণা-প্রোপাগান্ডা অব্যাহত থাকায় সমাজতন্ত্রকে রক্ষার উদ্দেশ্যে GDR সরকার বার্লিন শহরের মাঝ দিয়ে একটি কনক্রিটের দেয়াল নির্মাণ করে। পরবর্তীতে পূর্ব জার্মানি সরকার রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে পশ্চিম জার্মানির সাথে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দুই জার্মানির একত্রীকরণ প্রক্রিয়া উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের একত্রীকরণের সাথে পাঠ্যবইয়ের পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের ঘটনার ধরনগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উত্তর

উক্ত একত্রীকরণ তথা বার্লিন প্রাচীরের অবসানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে দুই জার্মানির পুনঃ একত্রীকরণ প্রক্রিয়া ও প্রয়াস আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত। ৫০ বছর পর জার্মানি আবার ঐক্যবদ্ধ হয় এবং বিচ্ছিন্ন আপনজনরা একে অপরকে খুঁজে পায়। এ ঘটনা বার্লিন প্রাচীরের ঐক্যবদ্ধ হওয়ার ফলাফলকেই তুলে ধরে। পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের সাথে সাথে ইতোপূর্বে পশ্চিম জার্মান সরকার প্রণীত সকল আন্তর্জাতিক চুক্তিই ঐক্যবদ্ধ জার্মানির চুক্তি বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। জাতিসংঘ, NATO প্রভৃতির পশ্চিম জার্মানির সদস্যপদ তখন থেকে ঐক্যবদ্ধ জার্মানির সদস্যপদ হিসেবে স্বীকৃতি লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের জনসাধারণও এ ঐক্য প্রক্রিয়াকে সমর্থন করে। জার্মানির একত্রীকরণের পর ১৯৯০ সালের ১৪ নভেম্বর জার্মানি পোল্যান্ডের সাথে তার সীমানা সংক্রান্ত চুক্তি জার্মান-পোলিন সীমান্ত চুক্তি সম্পাদন করে। এ চুক্তির ফলে উভয় দেশ সীমান্ত এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায়ও একমত পোষণ করে। একত্রীকরণের পরবর্তীতে বিপুলসংখ্যক পূর্ব জার্মান পশ্চিম জার্মানিতে প্রবেশ করে। ঐক্যবদ্ধ জার্মানিতে 'বার্লিন' তার পূর্বের ঐতিহ্য ফিরে পায়। পরিশেষে বলা যায় যে, দুই বার্লিনের একত্রীকরণের মাধ্যমে জার্মান জাতি তাদের দীর্ঘ বিভক্তির অবসান ঘটিয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের নতুন যুগের সূচনা করে। এটি বিশ্বের ইতিহাসে শান্তিপূর্ণ ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত।
HSCHistory 2nd PaperChapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক দল ও মতের অংশগ্রহণ থাকে বিরোধী দলের যৌক্তিক সমালোচনা, পরামর্শ নিয়ে সরকারি দল সুষ্ঠুভাবে দেশকে শাসন করতে পারে। শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বৈরশাসনের উদ্ভব হতে পারে। স্বেচ্ছাচারীভাবে তারা যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ফলে যেকোনো ভুল সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে। [সকল বোর্ড ২০১৫]
ক
নিকোলাই চসেন্ধু কে ছিলেন?
খ
পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ন্যায় সোভিয়েত ইউনিয়ন পতনের পর বিশ্ব রাজনীতির কী পরিবর্তন লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
পরিবর্তনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শঙ্কা তৈরি করেছে। মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?

পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিকোলাই চসেন্ধু কে ছিলেন?

নিকোলাই চসেন্ধু কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' ও 'খ' পরস্পর বিবদমান দুটি গ্রাম। ফলে আশপাশের গ্রামগুলো তাদের যেকোনো প্রয়োজনে বিবদমান গ্রামদ্বয়ের যেকোনো একটির শরণাপন্ন হতো এবং সহায়তাও পেত। কিন্তু একসময় নানাবিধ কারণে 'ক' গ্রাম ভেঙে পড়লে 'খ' গ্রাম অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয় এবং তাকে বাধাদান করার মতো আর কোনো গ্রাম অবশিষ্ট থাকে না। [সকল বোর্ড ২০১৬]
ক
জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?
খ
'গ্লাসনস্ত' কী?
গ
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
উল্লিখিত ঘটনা বিশ্ব শক্তির ভারসাম্যকে নষ্ট করেছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'গ্লাসনস্ত' কী?

'গ্লাসনস্ত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?

জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' এ রকম এক সংসারে বড় হয়েছে। যেখানে বাবা ও মায়ের দ্বন্দ্বের কারণে সংসারে কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে দেখেছে কীভাবে অন্যদের কুপরামর্শে তার বাবা ও মা আলাদা হয়েছেন। শুধু আলাদা করেই ক্ষান্ত হয়নি, বাবা ও মায়ের সাক্ষাৎ যাতে না হয় সে ব্যবস্থাও পাকাপোক্ত করেছে। কিন্তু কোনো বাধাই চিরস্থায়ী নয়। একসময় বাবা ও মা তাদের ভুল বুঝতে পারেন এবং পুনরায় তারা একসাথে হন।
ক
সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?
খ
ডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের অন্যদের পাকাপোক্ত ব্যবস্থা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তার উদ্ভবের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
ঘ
উক্ত পাকাপোক্ত ব্যবস্থার অবসানের প্রভাব তোমার পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।

ডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?

সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবর্তনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শঙ্কা তৈরি করেছে। মতামত দাও।উদ্দীপকের ন্যায় সোভিয়েত ইউনিয়ন পতনের পর বিশ্ব রাজনীতির কী পরিবর্তন লক্ষ করা যায়?পেরেস্ত্রোইকা বলতে কী বোঝ?নিকোলাই চসেন্ধু কে ছিলেন?উল্লিখিত ঘটনা বিশ্ব শক্তির ভারসাম্যকে নষ্ট করেছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।'গ্লাসনস্ত' কী?জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয় কত সালে?উক্ত পাকাপোক্ত ব্যবস্থার অবসানের প্রভাব তোমার পাঠ্যবইয়ের নিরিখে বিশ্লেষণ কর।উদ্দীপকের অন্যদের পাকাপোক্ত ব্যবস্থা তোমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূডিসেম্বরের অলৌকিক ব্যাপার কী? ব্যাখ্যা কর।সলিডারিটি আন্দোলনের নেতা কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।