উল্লিখিত ঘটনা বিশ্বশক্তির ভারসাম্য নষ্ট করেছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উল্লিখিত ঘটনা বিশ্ব শক্তির ভারসাম্যকে নষ্ট করেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে পুরো পৃথিবীর চিত্র পাল্টে যায় এবং যার প্রভাব এখনও ক্রিয়াশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া বিশ্বের দুই ক্ষমতাধর পরাশক্তির একটিতে পরিণত হয়। তখনকার বিশ্বকে দ্বিমাত্রিক বিশ্ব (Biopolar world) বলা হতো। স্নায়ুযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বের শক্তিসাম্য নষ্ট হয় এবং পৃথিবী যুক্তরাষ্ট্র কর্তৃক এককেন্দ্রিক বিশ্বে (Unipolar world) পরিণত হয়। রাশিয়ার বিলুপ্তিতে বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে বেশি আনন্দিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জর্জ বুশ গর্বিতভাবে ঘোষণা করেন, "ঈশ্বরের করুণায় আমেরিকা ঠান্ডা লড়াইয়ে বিজয় লাভকরেছে।” সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে আমেরিকা এককভাবে সমগ্র বিশ্বে ব্যবসায়-বাণিজ্য ও সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছে। মানবাধিকার ও গণতন্ত্রের দোহাই দিয়ে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। ইরাকে মার্কিন আগ্রাসন, কুয়েতে আমেরিকা নীতি, মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি, আফগানিস্তানে আমেরিকা আক্রমণ প্রভৃতি সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির প্রত্যক্ষ ফল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিশ শতকে বিশ্বের ভূ-রাজনৈতিক দুর্যোগ।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উল্লিখিত ঘটনা বিশ্বশক্তির ভারসাম্য নষ্ট করেছিল বলে কি তুমি মনে কর? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর