উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের একত্রীকরণের সাথে সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের একত্রীকরণের সাথে আমার পাঠ্যবইয়ের বার্লিন প্রাচীরের অবসানের ঘটনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বার্লিন প্রাচীর ইতিহাসে পরিচিত হয়ে আছে পশ্চিম ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর হিসেবে। সরকারিভাবে একে বলা হয় ফ্যাসিবাদবিরোধী প্রতিরক্ষা দুর্গ। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমেই দুই জার্মানি একত্রিত হয়। উদ্দীপকেও দেখা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফাহাদ ও ফাহিম দুই ভাইয়ের মধ্যে ব্যাপক ঝগড়া হতো। তাই বিভিন্ন কারণে তারা দীর্ঘদিন আলাদা ছিল। অনেক বাধাবিপত্তি পেরিয়ে দুই ভাই আবার একত্রিত হয়। এ ঘটনা বার্লিন প্রাচীরের ঘটনার কথাই মনে করিয়ে দেয়। পশ্চিম জার্মানিতে ছিল মুক্ত গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা। অপরদিকে, পূর্ব জার্মানিতে ছিল সমাজতন্ত্রের কঠোর শৃঙ্খলা। ফলে পূর্ব জার্মানি থেকে লোকেরা পশ্চিম জার্মানিতে পলায়ন করতে শুরু করে। অন্যদিকে, পশ্চিম জার্মানি থেকে পূর্ব জার্মানিতে সমাজতন্ত্রবিরোধী প্রচারণা-প্রোপাগান্ডা অব্যাহত থাকায় সমাজতন্ত্রকে রক্ষার উদ্দেশ্যে GDR সরকার বার্লিন শহরের মাঝ দিয়ে একটি কনক্রিটের দেয়াল নির্মাণ করে। পরবর্তীতে পূর্ব জার্মানি সরকার রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে পশ্চিম জার্মানির সাথে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীর উন্মুক্ত করার মধ্য দিয়েই শুরু হয় দুই জার্মানির একত্রীকরণ প্রক্রিয়া উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের একত্রীকরণের সাথে পাঠ্যবইয়ের পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের ঘটনার ধরনগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের একত্রীকরণের সাথে সাদৃশ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর