উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন রাষ্ট্রের বিলুপ্তিত কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সোভিয়েত রাষ্ট্রের বিলুপ্তির কথা বলা হয়েছে। বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি। ব্রেজনেভের শাসনামল থেকেই রাশিয়ার কমিউনিজম নানা কারণে পতনের দিকে দাবিত হয়। মূলত চারটি প্রজাতন্ত্র নিয়ে সোভিয়েত ইউনিয়নের উৎপত্তি হলেও বিলুপ্তির পূর্ব পর্যন্ত এর প্রজাতন্ত্রের সংখ্যা ছিল ১৫টি। আশির দশকের মাঝামাঝি সময়ে সোভিয়েত ইউনিয়নে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে। সে সময় সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ গোলযোগ শুরু হলে তা প্রতিহত করার জন্য গর্বাচেভ উদার ও খোলামেলা নীতিসহ বিভিন্ন নীতি গ্রহণ করলেও তা সোভিয়েত ইউনিয়নের ভাঙন রোধ করতে পারেনি। ফলে ১৯৯১ সালে সোভিয়েত অন্তর্ভুক্ত প্রজাতন্তগুলো বিদ্রোহ করে স্বাধীন হলে সোভিয়েত সাম্রাজ্যের পতন ঘটে। উদ্দীপকে দেখা যায়, মানিকদী একটি বৃহৎ পৌরসভা যার অধীনে অনেকগুলে ওয়ার্ড রয়েছে। বিভিন্ন কারণে ওয়ার্ডগুলো পৌরসভা থেকে বিচ্ছন্ন হতে চাইলে বর্তমান মেয়র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তারপরও কাঙ্ক্ষিত আর্থ-সামাজিক কোনো অগ্রগতি না হওয়ায় ওয়ার্ডগুলো স্বাধীনতা চায় এবং সবশেষ মানিকদি পৌরসভা ভেঙে পড়ে। যা সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের চিত্র প্রতিফলিত হয়েছে।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন রাষ্ট্রের বিলুপ্তিত কথা বলা হয়েছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর