উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে?- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। ১৯৭১ সালে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র বা কমিউনিজমের উত্থান আধুনিক বিশ্বের ইতিহাসে একটি আলোচিত বিষয়। আবার, বিংশ শতাব্দীর শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের বিলুপ্তি একটি আলোচিত ও বিস্ময়কর ঘটনা। কমিউনিজমের পতনের মধ্য দিয়ে বিশ্বে মতাদর্শগত দ্বন্দ্বের অবসান ঘটে। লেনিনের নেতৃত্বে কার্ল মার্কসের মতবাদে ১৯১৭খ্রিষ্টাব্দের বিপ্লবের পর ১৯২২ খ্রিষ্টাব্দে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে। সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া নামে চিনলেও আসলে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের ১৫টি অঙ্গরাজ্যের একটি। স্ট্যালিনের শাসনামল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের যৌবনকাল বিদ্যমান ছিল। এরপর ক্রুশ্চেভ ও ব্রেজনেভের শাসনামল থেকেই সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম পতনের দিকে ধাবিত হয় এবং গর্বাচেভের শাসনামলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
HSC History 2nd Paper Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 8: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে?- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর