শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কবিতার লাইনগুলোর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কবিতার লাইনগুলো ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনার প্রতি ইঙ্গিত করেছে। ১৯৬৮-৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। আইয়ুব সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে পাকিস্তানের দুই অংশ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। তাদের এ আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে উজ্জীবিত করে। সর্বস্তরের জনগণের দাবির মুখে গণআন্দোলন শেষপর্যন্ত গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। হরতাল চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্র নেতা আসাদ নিহত হন। পুলিশের বাধার কারণে শহিদ আসাদের লাশ নিয়ে মিছিল করা সম্ভব হয়নি। শহিদ ছাত্রনেতা আসাদের নাম অনুসারে ঢাকায় আসাদ গেটের নামকরণ করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য দূরীকরণ। উদ্দীপকে যে কবিতার লাইন রয়েছে তাতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদের রক্তাক্ত শার্টকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতাংশটুকু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছে।

HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল

উদ্দীপকের কবিতার লাইনগুলোর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃ…

উদ্দীপক

“গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়।”

উত্তর

লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা এ কে ফজলুল হক।

উত্তর

১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬২টি সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসনসহ ১৬৭টি আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ নির্বাচনের ফলে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয় এবং পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করে।

উত্তর

উদ্দীপকে কবিতার লাইনগুলো ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনার প্রতি ইঙ্গিত করেছে। ১৯৬৮-৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। আইয়ুব সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে পাকিস্তানের দুই অংশ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। তাদের এ আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে উজ্জীবিত করে। সর্বস্তরের জনগণের দাবির মুখে গণআন্দোলন শেষপর্যন্ত গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। হরতাল চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্র নেতা আসাদ নিহত হন। পুলিশের বাধার কারণে শহিদ আসাদের লাশ নিয়ে মিছিল করা সম্ভব হয়নি। শহিদ ছাত্রনেতা আসাদের নাম অনুসারে ঢাকায় আসাদ গেটের নামকরণ করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য দূরীকরণ। উদ্দীপকে যে কবিতার লাইন রয়েছে তাতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদের রক্তাক্ত শার্টকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতাংশটুকু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছে।

উত্তর

বাংলাদেশের ইতিহাসে উক্ত ঘটনা তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। প্রথমত, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়। এ আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। দ্বিতীয়ত, এ আন্দোলনের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনমনে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটে এবং গণদাবির মুখে শেখ মুজিবুর রহমানসহ সকল রাজবন্দিকে নিঃশর্ত মুক্তিদানে বাধ্য হয় পাকিস্তানি সরকার। তৃতীয়ত, এ আন্দোলনের ফলে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনীত মিথ্যা আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য আইয়ুব খান রাউন্ড টেবিল বৈঠক আহ্বান করতে বাধ্য হন। চতুর্থত, পাকিস্তানি শাসকগোষ্ঠী ও এর সামরিক-বেসামরিক আমলা জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, এ আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং পরবর্তী সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হন। সর্বোপরি, এ আন্দোলনের সফলতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালি জাতিকে ব্যাপকভাবে অনুপ্রাণীত করেছিল।
HSCHistory 1st PaperChapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০ এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা।

Rajshahi · 2017

ক
মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?
খ
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
ঘ
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

Rajshahi · 2017

ক
কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
খ
পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

ক
কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিউদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ বমুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরউদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাআগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।