শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবিকে স্মরণ করিয়ে দেয়। ১৯৬৬ সালের ১৬ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান লাহোরে এক সাংবাদিক সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন। মূলত এই 'ছয় দফা' ছিল স্বায়ত্তশাসনের দাবি ও বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের অন্যায় অত্যাচারের প্রতি পূর্ব পাকিস্তানের প্রতিবাদ ছিল এই ছয় দফা। 'ছয় দফার' ধারা বিশ্লেষণে দেখা যায় এ প্রস্তাবে একটি শাসনতান্ত্রিক কাঠামো প্রণয়নের কথা বলা হয়, যা হবে ফেডারেশনভিত্তিক। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা বৃদ্ধি, পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভ রাখা, অঙ্গরাষ্ট্রগুলোর সবরকম কর আদায় করার ক্ষমতা আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতার কথাও ছিল 'ছয় দফা' প্রস্তাবে। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও আশা- আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত এই দাবিতে। তিনি নিজে 'ছয় দফা' কে 'আমাদের বাঁচার দাবি ছয় দফা' বলে উল্লেখ করেছেন। উদ্দীপকে রতনপুর অঞ্চলে স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনে কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। যার ফলে জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়। উল্লিখিত এ দাবিনামা পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবির কথাই স্মরণ করিয়ে দেয়।

HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল

উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ কর…

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

উত্তর

১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।

উত্তর

আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল আইয়ুব খানের শাসনামলের (১৯৫৮-৬৯) সর্বাপেক্ষা প্রহসনমূলক ঘটনা। ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি ষড়যন্ত্র পরিকল্পনা ও পরিচালনার অভিযোগ এনে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এটাই 'আগরতলা ষড়যন্ত্র মামলা' নামে খ্যাত। তাদের বিপক্ষে অভিযোগ করা হয় তারা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান হতে পৃথক করতে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেন।

উত্তর

উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবিকে স্মরণ করিয়ে দেয়। ১৯৬৬ সালের ১৬ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান লাহোরে এক সাংবাদিক সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন। মূলত এই 'ছয় দফা' ছিল স্বায়ত্তশাসনের দাবি ও বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের অন্যায় অত্যাচারের প্রতি পূর্ব পাকিস্তানের প্রতিবাদ ছিল এই ছয় দফা। 'ছয় দফার' ধারা বিশ্লেষণে দেখা যায় এ প্রস্তাবে একটি শাসনতান্ত্রিক কাঠামো প্রণয়নের কথা বলা হয়, যা হবে ফেডারেশনভিত্তিক। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা বৃদ্ধি, পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভ রাখা, অঙ্গরাষ্ট্রগুলোর সবরকম কর আদায় করার ক্ষমতা আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতার কথাও ছিল 'ছয় দফা' প্রস্তাবে। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও আশা- আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত এই দাবিতে। তিনি নিজে 'ছয় দফা' কে 'আমাদের বাঁচার দাবি ছয় দফা' বলে উল্লেখ করেছেন। উদ্দীপকে রতনপুর অঞ্চলে স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনে কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। যার ফলে জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়। উল্লিখিত এ দাবিনামা পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবির কথাই স্মরণ করিয়ে দেয়।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা। ম্যাগনাকাটা হলো ব্রিটেনের রাজা কর্তৃক জনগণকে মৌলিক অধিকার প্রদানের এক প্রতিশ্রুতি। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন একগুচ্ছ নাগরিক অধিকার জনগণকে প্রদান করেন, যা জনগণের স্বাভাবিক শোষণহীন সমাজে বেড়ে ওঠার রক্ষাকবচ। ছয় দফায় বাঙালির জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা, সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, শোষণ পরিসমাপ্তির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অর্থনীতি, রাজনীতি, জননিরাপত্তা প্রভৃতি বিষয়ে পাকিস্তানের উভয় অংশের জনগণের সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়। যা বাস্তবায়িত হলে ১৯ বছর যাবৎ পূর্ব পাকিস্তানের জনগণের শোষণ মুক্তি হতো এবং তারা পরাধীনতা হতে মুক্তি পেত। এ দাবিতে যে আর্থিক বিধিব্যবস্থার কথা বলা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হলে পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা সম্ভব হতো না, ফলে এখানে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে উঠত। আক্ষরিক অর্থেই পূর্ব পাকিস্তানের জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠত। যা তাদের রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খল ভাঙার অনুঘটক হিসেবে কাজ করত। সুতরাং ছয় দফাকে সত্যিকার অর্থেই বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা যুক্তিযুক্ত।
HSCHistory 1st PaperChapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০ এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা।

Rajshahi · 2017

ক
মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?
খ
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
ঘ
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

Rajshahi · 2017

ক
কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
খ
পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

ক
কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

“রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়র-ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

Rajshahi · 2018

ক
কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
খ
'অপারেশন সার্চলাইট' কী ব্যাখ্যা কর।
গ
উদ্ধৃতাংশটি যে ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, তা ব্যাখ্যা কর।
ঘ
“স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত ঘটনার প্রভাব ছিল খুবই তাৎপর্যপূর্ণ”- মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিউদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ বমুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরউদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?“স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত ঘটনার প্রভাব ছিল খুবই তাৎপর্যপূর্ণ”- মতামত দা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।