আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল আইয়ুব খানের শাসনামলের (১৯৫৮-৬৯) সর্বাপেক্ষা প্রহসনমূলক ঘটনা। ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি ষড়যন্ত্র পরিকল্পনা ও পরিচালনার অভিযোগ এনে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এটাই 'আগরতলা ষড়যন্ত্র মামলা' নামে খ্যাত। তাদের বিপক্ষে অভিযোগ করা হয় তারা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান হতে পৃথক করতে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেন।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
উত্তর