শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কবিতার লাইনগুলো তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি সম্পর্কে লেখ।

উত্তর: উদ্দীপকে কবিতার লাইনগুলো ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনার প্রতি ইঙ্গিত করেছে। ১৯৬৯ সালের গণভ্যুত্থানের পটভূমি ছিল পাকিস্তানের দীর্ঘমেয়াদি সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে যুক্ত। আইয়ুব খানের সামরিক শাসন ও আগরতলা ষড়যন্ত্র মামলা জনগণের ক্ষোভকে তীব্র করে তোলে। এরই ফলশ্রুতিতে ১৯৬৮-৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। আইয়ুব সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে পাকিস্তানের দুই অংশ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। তাদের এ আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে উজ্জীবিত করে। সর্বস্তরের জনগণের দাবির মুখে গণআন্দোলন শেষপর্যন্ত, গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। হরতাল চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্র নেতা আসাদ নিহত হন। পুলিশের বাধার কারণে শহিদ আসাদের লাশ নিয়ে মিছিল করা সম্ভব হয়নি। শহিদ ছাত্রনেতা আসাদের নাম অনুসারে ঢাকায় আসাদ গেটের নামকরণ করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য দূরীকরণ। উদ্দীপকে যে কবিতার লাইন রয়েছে তাতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদের রক্তাক্ত শার্টকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতাংশটুকু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছে।

HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল

উদ্দীপকের কবিতার লাইনগুলো তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করি…

উদ্দীপক

আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা, সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

উত্তর

১৯৫৬ সালে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়।

উত্তর

১৯৫৩ সালে ৪ ডিসেম্বর ৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের দলসমূহ ছিল মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলার নেতৃত্বে কৃষক-প্রজা পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজি দানেশের নেতৃত্বে গণতন্ত্রী দল ও আবুল হাশিমের খেলাফতে রব্বানী পার্টি। যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনে মধ্যে ২২৩টি আসন পেয়ে নির্বাচিত হয়।

উত্তর

উদ্দীপকে কবিতার লাইনগুলো ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনার প্রতি ইঙ্গিত করেছে। ১৯৬৯ সালের গণভ্যুত্থানের পটভূমি ছিল পাকিস্তানের দীর্ঘমেয়াদি সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে যুক্ত। আইয়ুব খানের সামরিক শাসন ও আগরতলা ষড়যন্ত্র মামলা জনগণের ক্ষোভকে তীব্র করে তোলে। এরই ফলশ্রুতিতে ১৯৬৮-৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। আইয়ুব সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে পাকিস্তানের দুই অংশ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। তাদের এ আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে উজ্জীবিত করে। সর্বস্তরের জনগণের দাবির মুখে গণআন্দোলন শেষপর্যন্ত, গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। হরতাল চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্র নেতা আসাদ নিহত হন। পুলিশের বাধার কারণে শহিদ আসাদের লাশ নিয়ে মিছিল করা সম্ভব হয়নি। শহিদ ছাত্রনেতা আসাদের নাম অনুসারে ঢাকায় আসাদ গেটের নামকরণ করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য দূরীকরণ। উদ্দীপকে যে কবিতার লাইন রয়েছে তাতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদের রক্তাক্ত শার্টকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতাংশটুকু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছে।

উত্তর

উক্ত আন্দোলেন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্রসমাজের অবদান অপরিসীম। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পূর্ব বাংলার স্বায়াত্তশাসন ও স্বাধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই অভ্যুত্থানে বিভিন্ন অংশের অবদান আলাদা হলেও সংহতভাবে আন্দোলনকে শক্তিশালী করেছে। ১৯৬৮-১৯৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। রাজনীতিবিদরা আন্দোলনের নেতৃত্ব ও দিক নির্দেশনা প্রদান করেছিলেন। তারা জনগণকে একত্রিত করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিলেন এবং সরকারের স্বৈরাচারী নীতি প্রতিরোধে নীতি ও কৌশল প্রণয়ন করেছিলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখেন। শিক্ষকরা নৈতিক দিক দিয়ে আন্দোলনকে সমৃদ্ধ করেছেন। তারা ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন করেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করেছেন এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। ১৯৬৯. সালের গণঅভ্যুত্থানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান ছিল ছাত্রদের। ছাত্ররা সরাসরি মাঠে আন্দোলনের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণই আন্দোলনের শক্তি ও গতিশীলতা বৃদ্ধি করেছে। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান, নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান নিহত হন। পরিশেষে বলা যায়, রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্রসমাজের অসামান্য অবদানের ফলে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সফল হয়েছিল।
HSCHistory 1st PaperChapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০ এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা।

Rajshahi · 2017

ক
মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?
খ
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
ঘ
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

Rajshahi · 2017

ক
কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
খ
পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

ক
কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিউদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ বমুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরউদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাআগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।