উক্ত আন্দোলনে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্র সমাজের অবদান মূল্যায়ন কর।
উত্তর: উক্ত আন্দোলেন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্রসমাজের অবদান অপরিসীম। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পূর্ব বাংলার স্বায়াত্তশাসন ও স্বাধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই অভ্যুত্থানে বিভিন্ন অংশের অবদান আলাদা হলেও সংহতভাবে আন্দোলনকে শক্তিশালী করেছে। ১৯৬৮-১৯৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। রাজনীতিবিদরা আন্দোলনের নেতৃত্ব ও দিক নির্দেশনা প্রদান করেছিলেন। তারা জনগণকে একত্রিত করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিলেন এবং সরকারের স্বৈরাচারী নীতি প্রতিরোধে নীতি ও কৌশল প্রণয়ন করেছিলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখেন। শিক্ষকরা নৈতিক দিক দিয়ে আন্দোলনকে সমৃদ্ধ করেছেন। তারা ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন করেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করেছেন এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। ১৯৬৯. সালের গণঅভ্যুত্থানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান ছিল ছাত্রদের। ছাত্ররা সরাসরি মাঠে আন্দোলনের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণই আন্দোলনের শক্তি ও গতিশীলতা বৃদ্ধি করেছে। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান, নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান নিহত হন। পরিশেষে বলা যায়, রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্রসমাজের অসামান্য অবদানের ফলে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সফল হয়েছিল।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উক্ত আন্দোলনে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্র সমাজের অবদান মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর