অপারেশন সার্চলাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর যে বর্বর গণহত্যা চালায় সে অভিযানের সাংকেতিক নাম ছিল 'অপারেশন সার্চলাইট'। ১৯৭১ সালের ১৭ মার্চ মেজর জেনারেল টিক্কা খান ও সামরিক গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা রাও ফরমান আলী বাঙালির ওপর এক নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা প্রস্তুত করে, যার নাম দেয় 'অপারেশন সার্চলাইট'। পরিকল্পনা মোতাবেক ২৫শে মার্চ মধ্যরাতের কিছু আগে পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এ রাতে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে পরিচালিত নৃশংস গণহত্যায় কয়েক হাজার মানুষ প্রাণ হারান।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
অপারেশন সার্চলাইট কী?
উত্তর