উনসত্তরের গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা করো।
উত্তর: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকশ্রেণি পূর্ব পাকিস্তানকে শোষণ করতে শুরু করে। তাদের শোষণ নীতির ফলাফল সকল স্তরে সংক্রমিত হয়। পূর্ব পাকিস্তানের লোকজনের ওপর তারা অত্যাচারের স্টীম রোলার চালাতে থাকে। এসব ব্যাপার পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করে। ইতোমধ্যে শেখ মুজিবুর রহমানসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ একনায়কতন্ত্রের পরিবর্তে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ছাত্রদের ১১ দফা আন্দোলন এ উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। এভাবেই পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার প্রয়াসকে উনসত্তরের গণঅভ্যুত্থান বলে।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উনসত্তরের গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা করো।
উত্তর