আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: আগরতলা মামলার উদ্দেশ্য ছিল ঐতিহাসিক ছয় দফা কেন্দ্রিক আইয়ুব বিরোধী যে জাতীয়তাবাদী আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছিল তা দমন করা। পাকিস্তান সরকারের অভিযোগ ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠকে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। আর তাই এ ষড়যন্ত্র ও প্রচেষ্টাকে নস্যাৎ করতে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?
উত্তর