শেয়ারFacebookWhatsApp

উক্ত আন্দোলনের ফলাফল সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর: উক্ত আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। প্রথমত, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়। এ আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই ছাত্রসমাজের এক বিরাট অংশ পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, এ আন্দোলনের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনমনে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটে এবং শেখ মুজিবুর রহমানসহ সকল রাজবন্দি নিঃশর্ত মুক্তি লাভ করেন। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধান নেতায় পরিণত হন। তৃতীয়ত, এ আন্দোলনের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য আইয়ুব খান রাউন্ড টেবিল বৈঠক আহ্বান করতে বাধ্য হন। চতুর্থত, পূর্ব-পাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খান ক্ষমতাচ্যুত হয়ে পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান। পাকিস্তানি শাসকগোষ্ঠী ও এর সামরিক-বেসামরিক আমলা জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, এ আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং পরবর্তী সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হন। সামরিক শাসনের প্রতি জনগণের যে ভীতি ছিল তা এই আন্দোলনের মাধ্যমে দূর হয়ে যায়। সর্বোপরি, এ আন্দোলনের সফলতায় বাঙালি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা খুঁজে পেয়েছিল।

HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল

উক্ত আন্দোলনের ফলাফল সম্পর্কে তোমার মতামত দাও।

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

উত্তর

পাকিস্তানের প্রথম সামরিক শাসক ছিলেন ইস্কান্দার মির্জা।

উত্তর

১৯৫৯ সালের ২৬ অক্টোবর জেনারেল আইয়ুব খান তার 'মৌলিক গণতন্ত্র' আদেশ ঘোষণা করেন। মৌলিক গণতন্ত্র ব্যবস্থাধীনে পাকিস্তানের উভয় অংশ থেকে ৪০,০০০ করে মোট ৮০,০০০ ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়। এদের দ্বারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দের নির্বাচনের বিধান করা হয়। এ পদ্ধতিতে পরোক্ষ নির্বাচন পদ্ধতি সৃষ্টি করে নাগরিকদেরকে প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়।

উত্তর

উদ্দীপকের কবিতার লাইনগুলো আমার পাঠ্যবইয়ের উনসত্তরের গণআন্দোলনের কথা মনে করিয়ে দেয়। এ আন্দোলনের পটভূমি নিম্নরূপ-আইয়ুব খান সরকারের দমননীতি, শোষণ, নিপীড়ন ও নির্যাতন পূর্ব পাকিস্তানিদের বিক্ষুব্ধ করে তুলেছিল। সেজন্য বাঙালিদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন। আওয়ামী লীগের ছয় দফার মধ্যে বাঙালি তাদের এ দাবির পূর্ণরূপ দেখতে পায়। কিন্তু আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবিলা করার ঘোষণা দেন এবং এ আন্দোলন দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে ছয় দফার রূপকার শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন। ফলে পূর্ব পাকিস্তানে প্রবল গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাংলার অকুতোভয় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে গণবিক্ষোভ গণবিস্ফোরণে রূপান্তরিত হয়। আন্দোলনের গতিবেগ বুঝে মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার এতদিনকার নীরবতা ভেঙে রাস্তায় বেরিয়ে আসেন। এর ফলে আন্দোলনে নতুন জোয়ার আসে। পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি এক কাতারে শামিল হয়ে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবের মুক্তি দাবি করে। আইয়ুব খান সরকারের পতন ঘটে। তাই বলা যায়, উদ্দীপকের কবিতার লাইনগুলো আমার পাঠ্যবইয়ের উনসত্তরের গণআন্দোলনের কথা মনে করিয়ে দেয়। যার প্রেক্ষাপট রচিত হয়েছিল আইয়ুব খানের একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্য দিয়ে।

উত্তর

উক্ত আন্দোলন তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। প্রথমত, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়। এ আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই ছাত্রসমাজের এক বিরাট অংশ পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, এ আন্দোলনের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনমনে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটে এবং শেখ মুজিবুর রহমানসহ সকল রাজবন্দি নিঃশর্ত মুক্তি লাভ করেন। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধান নেতায় পরিণত হন। তৃতীয়ত, এ আন্দোলনের ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য আইয়ুব খান রাউন্ড টেবিল বৈঠক আহ্বান করতে বাধ্য হন। চতুর্থত, পূর্ব-পাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খান ক্ষমতাচ্যুত হয়ে পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান। পাকিস্তানি শাসকগোষ্ঠী ও এর সামরিক-বেসামরিক আমলা জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, এ আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং পরবর্তী সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হন। সামরিক শাসনের প্রতি জনগণের যে ভীতি ছিল তা এই আন্দোলনের মাধ্যমে দূর হয়ে যায়। সর্বোপরি, এ আন্দোলনের সফলতায় বাঙালি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা খুঁজে পেয়েছিল।
HSCHistory 1st PaperChapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০ এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা।

Rajshahi · 2017

ক
মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?
খ
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
ঘ
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

Rajshahi · 2017

ক
কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
খ
পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

ক
কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
খ
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিউদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ বমুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরউদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাআগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।