উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি লেখো।
উত্তর: সাউদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ের ১৯৬৯ সালের গণঅভুত্থানের কথা মনে করিয়ে দেয়। আইয়ুব খান সরকারের দমননীতি, শোষণ, নিপীড়ন ও নির্যাতন পূর্ব পাকিস্তানিদের বিক্ষুব্ধ করে তুলেছিল। সেজন্য বাঙালিদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন। ছয় দফায় বাঙালি তাদের এ দাবির পূর্ণরূপ দেখতে পায়। কিন্তু আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবিলা করার ঘোষণা দেন এবং এ আন্দোলন দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন। ফলে পূর্ব পাকিস্তানে প্রবল গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাংলার অকুতোভয় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে গণবিক্ষোভ গণবিস্ফোরণে রূপান্তরিত হয়। আন্দোলনের এক পর্যায়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীও একাত্মতা প্রকাশ করেন। এর ফলে আন্দোলনে নতুন জোয়ার আসে। তাই বলা যায়, উদ্দীপকের ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহিদ হন ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান। শহিদ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে পরদিন রাজধানী ঢাকায় বের হয় শোক মিছিল। বিক্ষুব্ধ জনতা সেই সময়ই ছুটে যান মোহাম্মদপুর তৎকালীন আইয়ুব গেটের সামনে এবং প্রতিবাদের ক্ষুব্ধ প্রতীক হিসাবে আইয়ুব গেটের নামফলক গুড়িয়ে দিয়ে রক্ত দিয়েই লেখেন আসাদ গেট। উদ্দীপকের উক্ত ঘটনার প্রেক্ষাপট রচিত হয়েছিল আইয়ুব খানের একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্য দিয়ে। ফলে বলা যায়, উদ্দীপকের ঘটনাটিতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর