শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, রহিমের অঞ্চলটিতে উল্লিখিত বৈষম্য ছাড়াও আরো কিছু বিষয়ে বৈষম্য বিদ্যমান ছিল- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, রহিমের অঞ্চলটিতে উল্লিখিত বৈষম্য অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য ছাড়াও আরো কিছু বিষয়ে বৈষম্য বিদ্যমান ছিল বলে আমি মনে করি। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি পশ্চিম পাকিস্তানি শাসকরা প্রশাসনিক, রাজনৈতিক, সামরিক, শিক্ষা ও সাংস্কৃতিক সবক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতি অনুসরণ করেছিল। আর এসব বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানে স্বাধিকার আন্দোলনের সূত্রপাত হয়। উদ্দীপকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে। তবে এ অর্থনৈতিক বৈষম্যই বাঙালির স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ ছিল না। পাকিস্তান রাষ্ট্রের জন্মের অব্যবহিত পর থেকেই পূর্ব বাংলা রাজনৈতিক বৈষম্যের শিকারে পরিণত হয়। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক শাসনের আরেকটি ক্ষেত্র ছিল সামরিক বৈষম্য। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। ১৯৫৫ সালের এক হিসাবে দেখা যায়, সামরিক বাহিনীর মোট ২,২১১ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ৮২ জন। অন্যদিকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে। পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানের অধিবাসী। এছাড়া কেন্দ্রীয় সরকারের দপ্তরেও পশ্চিম পাকিস্তানিদের সংখ্যাধিক্য ছিল। আবার, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানে। অথচ ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের ছাত্র-ছাত্রী সংখ্যায় ছিল দ্বিগুণ। ১৯৫৫ থেকে ১৯৬৭ সালের মধ্যে শিক্ষাখাতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ২০৮৪ মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য ৭৯৭ মিলিয়ন রুপি। মোট জনসংখ্যার ৫৬% মানুষের মুখের ভাষা বাংলা হওয়ার পরও শুধু উর্দুকে পাকিস্তানের শাসকরা রাষ্ট্র ভাষা করতে চেয়েছিল। এভাবে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির দিক থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছে। যা বাঙালিকে পরবর্তীতে স্বাধিকার আদায়ে উদ্বুদ্ধ করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, শুধু অর্থনৈতিক কারণে নয়, বরং ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক শোষণ বাঙালিদের স্বাধিকার আন্দোলনের দিকে ধাবিত করে।

HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল

তুমি কি মনে কর, রহিমের অঞ্চলটিতে উল্লিখিত বৈষম্য ছাড়াও আরো কিছু বিষ…

উদ্দীপক

রহিম দেশের দুটি অঞ্চলের পূর্বাঞ্চলে বাস করে। দেশটির রাজধানী পশ্চিমাঞ্চলে অবস্থিত। রহিমের অঞ্চলের সকল আয় পশ্চিমাঞ্চলে চলে যায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিমাঞ্চলে। ফলে রহিমের অঞ্চলে কখনো বড় কোন শিল্প কারখানা গড়ে ওঠেনি।

উত্তর

তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৬ সালে।

উত্তর

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের প্রধান কারণ কাশ্মীর দখলদারিত্ব সংক্রান্ত দ্বন্দ্ব। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর উদ্ভূত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে যে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা শুরু হয় তার দ্বিতীয় বহিঃপ্রকাশ হলো ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ। এ যুদ্ধে কাশ্মীরের দুই-তৃতীয়াংশ (জম্মু ও কাশ্মীর) ভারতের নিয়ন্ত্রণ ও এক-তৃতীয়াংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে আসার পর থেকেই সমগ্র কাশ্মীরের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠার অভিপ্রায়ে দেশ দুটির নানা প্রচেষ্টা ও প্রয়াসের ফলশ্রুতিতে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকে রহিমের দেশের দুই অঞ্চলের বৈষম্য পঠিত বইয়ের পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের বিষয়টিকে ইঙ্গিত দেয়। পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা ২১ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যের শতকরা ৩৪ ভাগ পূর্ব পাকিস্তান পেত। অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র ৩১ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি। অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের ২০০০ মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব- পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। এ বৈষম্য বোঝানোর জন্য সে সময়ে একটি প্রতীকী পোস্টার ব্যবহার করা হতো। যেমন- গরুটি, পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে।

উত্তর

হ্যাঁ, রহিমের অঞ্চলটিতে উল্লিখিত বৈষম্য অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য ছাড়াও আরো কিছু বিষয়ে বৈষম্য বিদ্যমান ছিল বলে আমি মনে করি। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি পশ্চিম পাকিস্তানি শাসকরা প্রশাসনিক, রাজনৈতিক, সামরিক, শিক্ষা ও সাংস্কৃতিক সবক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক নীতি অনুসরণ করেছিল। আর এসব বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানে স্বাধিকার আন্দোলনের সূত্রপাত হয়। উদ্দীপকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে। তবে এ অর্থনৈতিক বৈষম্যই বাঙালির স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ ছিল না। পাকিস্তান রাষ্ট্রের জন্মের অব্যবহিত পর থেকেই পূর্ব বাংলা রাজনৈতিক বৈষম্যের শিকারে পরিণত হয়। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক শাসনের আরেকটি ক্ষেত্র ছিল সামরিক বৈষম্য। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। ১৯৫৫ সালের এক হিসাবে দেখা যায়, সামরিক বাহিনীর মোট ২,২১১ জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র ৮২ জন। অন্যদিকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে। পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানের অধিবাসী। এছাড়া কেন্দ্রীয় সরকারের দপ্তরেও পশ্চিম পাকিস্তানিদের সংখ্যাধিক্য ছিল। আবার, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানে। অথচ ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের ছাত্র-ছাত্রী সংখ্যায় ছিল দ্বিগুণ। ১৯৫৫ থেকে ১৯৬৭ সালের মধ্যে শিক্ষাখাতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ২০৮৪ মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য ৭৯৭ মিলিয়ন রুপি। মোট জনসংখ্যার ৫৬% মানুষের মুখের ভাষা বাংলা হওয়ার পরও শুধু উর্দুকে পাকিস্তানের শাসকরা রাষ্ট্র ভাষা করতে চেয়েছিল। এভাবে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির দিক থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছে। যা বাঙালিকে পরবর্তীতে স্বাধিকার আদায়ে উদ্বুদ্ধ করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, শুধু অর্থনৈতিক কারণে নয়, বরং ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক শোষণ বাঙালিদের স্বাধিকার আন্দোলনের দিকে ধাবিত করে।
HSCHistory 1st PaperChapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ১৯৩০ এর দশকে ভারতে তিনটি ষড়যন্ত্র মামলা রুজু করা হয়। এগুলো হল পেশোয়ার ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা ও কানপুর ষড়যন্ত্র মামলা।

Rajshahi · 2017

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ ব্যাখ্যা কর।
'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক অনুষ্ঠানে বারোটি মাসের মধ্যে মার্চ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন বহু কারণে মার্চ মাস বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

Rajshahi · 2017

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতনপুর বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনকল্পে এক জনসভায় কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। এ দাবিনামা এলাকায় গণমানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়।

Dhaka · 2017

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সরকার গ্রহণযোগ্যতা হারায়'- পাঠ্যবইয়ের আলোকে বিউদ্দীপকের মামলার সাথে তোমার পঠিত কোন মামলার মিল রয়েছে? উক্ত মামলা দায়েরের কারণ বমুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল?'প্রকারান্তরে এই মাসের প্রথম থেকেই মুক্তি সংগ্রামের শুরু'- উক্তিটির যথার্থতা নিরউদ্দীপকে উল্লিখিত মাসটির প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য ব্যাখ্যা কর।পাইক বিদ্রোহের স্বরূপ ব্যাখ্যা কর।কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা- বিশ্লেষণ কর।উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাআগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।