উক্ত নেতার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত নেতার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে- উক্তিটি যথার্থ। বাঙালি জাতির পরিত্রাণ ও মুক্তির লক্ষ্য নিয়ে শেখ মুজিবুর রহমান সর্বদা সোচ্চার ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার নিয়ে কথা বলতেন এবং নানা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদানে, ১৯৫৮ সালের আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে এবং ১৯৬০ সালের মৌলিক গণতন্ত্র বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্বদান এবং তার নামেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং তার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উক্ত নেতার বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর