উল্লিখিত দাবিনামাকে বাঙালির মুক্তিসনদ বলা হয়- তোমার মতামত দাও।
উত্তর: উক্ত দাবিসমূহ অর্থাৎ ৬ দফা দাবিসমূহ ছিল ঐ অঞ্চল তথা পূর্ব পাকিস্তানের মানুষের সার্বিক মুক্তির রূপরেখা- উক্তিটি যথার্থ। পাকিস্তান স্বৈরশাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তানের অধিবাসীরা ছিল অনুন্নত, অবহেলিত এবং সর্বদিক দিয়ে বৈষম্য কবলিত। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব দিক থেকে পূর্ব পাকিস্তানকে অনেক পিছিয়ে রাখা হয়। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অবহেলা ও বৈষম্যের হাত থেকে বাঁচাবার জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোর অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে তার ৬ দফা দাবি উত্তাপন করেন। উক্ত ৬ দফা ছিল একদিকে বাঙালি জাতির প্রাণের দাবি আবার অন্যদিকে, এদেশের পূর্ণ স্বায়ত্তশাসনের রূপরেখা। এ ৬ দফা মেনে নিলে বাংলার মানুষের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটত এবং পূর্ব বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেত। বস্তুত বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফার প্রত্যেকটি দফাতেই পূর্ববাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই বলা যায়, বঙ্গবন্ধুর ৬ দফা দাবি পূর্ব পাকিস্তানের মানুষের সার্বিক মুক্তির রূপরেখা।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উল্লিখিত দাবিনামাকে বাঙালির মুক্তিসনদ বলা হয়- তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর