উদ্দীপকের কবিতার লাইনগুলো তোমার পাঠ্যবইয়ের আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি সম্পর্কে লেখ।
উত্তর: উদ্দীপকের কবিতার লাইনগুলো আমার পাঠ্যবইয়ের ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ঘটনার কথা মনে করিয়ে দেয়। নিচে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমি সম্পর্কে আলোচনা করা হলো- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমি ছিল পাকিস্তানের দীর্ঘমেয়াদী সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে যুক্ত। আইয়ুব খানের সামরিক শাসন ও আগরতলা ষড়যন্ত্র মামলা জনগণের ক্ষোভকে তীব্র করে তোলে। এরই ফলশ্রুতিতে ১৯৬৮-৬৯ সালের ছাত্রদের ১১ দফা আন্দোলন শেষাবধি গণঅভ্যুত্থানে রূপ নেয়। আইয়ুব সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে পাকিস্তানের দুই অংশ প্রথমবারের মতো একসাথে আন্দোলনে নামে। তাদের এ আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে উজ্জীবিত করে। সর্বস্তরের জনগণের দাবির মুখে গণআন্দোলন শেষপর্যন্ত গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। হরতাল চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্র নেতা আসাদ নিহত হন। পুলিশের বাধার কারণে শহিদ আসাদের লাশ নিয়ে মিছিল করা সম্ভব হয়নি। শহিদ ছাত্রনেতা আসাদের নাম অনুসারে, ঢাকায় আসাদ গেটের নামকরণ করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য দূরীকরণ। উদ্দীপকে যে কবিতার লাইন রয়েছে তাতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদের রক্তাক্ত শার্টকে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতাংশটুকু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছে।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উদ্দীপকের কবিতার লাইনগুলো তোমার পাঠ্যবইয়ের আন্দোলনের কথা মনে করিয়ে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর