১৯৭১ সালের অসহযোগ আন্দোলন কী তা ব্যাখ্যা কর।
উত্তর: প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা দেশে হরতাল আহ্বান করেন। ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, আমদানি-রপ্তানি কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিস-আদালতে তার নির্দেশ পালিত হয়। এর ফলে গোটা পূর্ব পাকিস্তানে সরকারি কর্মকাণ্ড অচল হয়ে পড়ে, যা ১৯৭১ সালের 'অসহযোগ আন্দোলন' নামে অভিহিত।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
১৯৭১ সালের অসহযোগ আন্দোলন কী তা ব্যাখ্যা কর।
উত্তর