উদ্দীপকে যে নির্বাচনের কথা বলা হয়েছে তার ফলাফল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নির্বাচন আমার পাঠ্যবইয়ের ১৯৭০ সালের নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহিয়া উক্ত পদে আসীন হন। তিনি ২৮ মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। তবে পাকিস্তানে ইতোপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া এ নির্বাচন নিয়েও নানা আশংকা ছিল। কোনো নিয়ম কানুনও ছিল না। অবশেষে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কেন্দ্রীয় আইন পরিষদে আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন আওয়ামী লীগ লাভ করে। নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটিয়ে আওয়ামী লীগের এ বিজয় ছিল নজিরবিহীন। উদ্দীপকে দেখা যায়, মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটিয়ে সুচির দল জয়ী হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 5: পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন · সৃজনশীল
উদ্দীপকে যে নির্বাচনের কথা বলা হয়েছে তার ফলাফল ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর